,

স্টোকসের সেঞ্চুরিতে বিশাল পুঁজি ইংল্যান্ডের

news-image

স্পোর্টস ডেস্ক : আগের দিনই গ্লেন ম্যাক্সওয়েল ব্যাট হাতে অসাধ্য সাধন করেছেন। বেন স্টোকসের ইনিংসটা তেমন অতিমানবীয় না হলেও ইংল্যান্ডকে বাঁচাতে আজ যা করেছেন এই অলরাউন্ডার, সেটাও কম কৃতিত্বের নয়।

নেদারল্যান্ডসের বিপক্ষে দুইশর আগেই (১৯২ রানে) ৬ উইকেট হারিয়ে বসেছিল ইংল্যান্ড। মনে হচ্ছিল, আড়াইশ করাও কঠিন হয়ে যাবে বিশ্বচ্যাম্পিয়নদের।

এমন জায়গায় দাঁড়িয়ে বেন স্টোকস হাঁকালেন লড়াকু এক সেঞ্চুরি। তার এই সেঞ্চুরিতে ভর করে ৯ উইকেটে ৩৩৯ রানের বিশাল পুঁজিই দাঁড় করিয়ে ফেলেছে ইংলিশরা।

পুনেতে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। দলীয় ৪৮ রানে জনি বেয়ারস্টো (১৭ বলে ১৫) ফিরলেও একটা সময় ১ উইকেটে ১৩৩ রান ছিল ইংল্যান্ডের বোর্ডে।

সেখান থেকে দারুণভাবে লড়াইয়ে ফেরে ডাচরা। ৭৪ বলে ৮৭ করে ওপেনার ডেভিড মালান রানআউটের ফাঁদে পড়ার পর দ্রুত আরও কয়েকটি উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে ইংলিশরা।

১৯২ রানে ৬ উইকেট হারিয়ে ফেলা দলকে এরপর টেনে তোলার দায়িত্ব নেন স্টোকস। সপ্তম উইকেটে ক্রিস ওকসকে নিয়ে ৮১ বলে ১২৯ রানের ঝোড়ো জুটি গড়েন এই অলরাউন্ডার।

৪৫ বলে গুরুত্বপূর্ণ ৫১ রান করেন ওকস। ইনিংসের দুই বল বাকি থাকতে আউট হন স্টোকস। ৮৪ বলে তার ১০৮ রানের মারকুটে ইনিংসে ছিল ৬টি করে চার-ছক্কার মার। নেদারল্যান্ডসের বেস ডি লিডি ৩টি আর আরিয়ান দত্ত ও লগান ফন বিক নেন দুটি করে উইকেট।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট