,

ঢাকায় ৯ দিনে বিএনপির ১৫৫৪ নেতাকর্মী গ্রেফতার

news-image

নিজস্ব প্রতিবেদক : মহাসমাবেশের পর সহিংসতার ঘটনায় গত ২৮ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত মোট নয়দিনে বিএনপির ১ হাজার ৫৫৪ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া গত নয়দিনে রাজধানীতে মোট মামলা হয়েছে ১০২টি।

সোমবার (৫ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনসের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি।

তিনি জানান, রাজধানীতে গত ২৮ অক্টোবর একদিনে গ্রেফতার হয়েছিল ৬৯৬ জন, ২৯ অক্টোবর ২৫৬ জন, ৩০ অক্টোবর ১৪১ জন, ১ নভেম্বর ৯৬ জন, ২ নভেম্বর ৬০ জন, ৩ নভেম্বর ৫৮ জন, ৪ নভেম্বর ৩৭ জন এবং সর্বশেষ গতকাল ৫ নভেম্বর ৫২ জনকে গ্রেফতার করেছে ডিএমপি। মোট নয়দিনে গ্রেফতারের সংখ্যা ১৫৫৪ জন।

রমনা বিভাগে মামলা হয়েছে ১১টি, লালবাগে ৫টি, মতিঝিলে ৩৩টি, ওয়ারীতে ১৫টি, তেজগাঁওয়ে ৫টি, মিরপুরে ১৮টি, গুলশানে ১১টি এবং উত্তরা বিভাগে মামলা হয়েছে ৪টি। এদিকে বিএনপি-জামায়াতের টানা ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিন সোমবার (৬ নভেম্বর) ঢাকাসহ সারা দেশে বিভিন্ন যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট