,

ডেঙ্গুতে মৃত্যু ১৪শ ছাড়াল

news-image

অনলাইন ডেস্ক : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত এক হাজার ৪০৮ জনের মৃত্যু হলো।

আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১০৩ জন। এর মধ্যে ঢাকা সিটির ৪৩৩ জন এবং ঢাকা সিটির বাইরে এক হাজার ৬৭০ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ৭০৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

 

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৭৯ হাজার ৯০৪ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ৭১ হাজার ৭৯২ জন। মারা গেছেন ১ হাজার ৪০৮ জন। এরমধ্যে ঢাকা সিটির ৮৩৫ জন এবং ঢাকা সিটির বাইরের ৫৭৩ জন।

 

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।

 

এ জাতীয় আরও খবর