,

কোহলি-আয়ারের হাফ সেঞ্চুরি, বড় সংগ্রহের পথে ভারত

news-image

স্পোর্টস ডেস্ক : কলকাতার ইডেন গার্ডেন উত্তাল। দীর্ঘদিন পর যেন সিটি অব জয় কেঁপে উঠলো ক্রিকেট উন্মাদনায়। এই শহরে বিশ্বকাপ এসেছে আরও আগে। তবে, বিশ্বকাপের প্রকৃত আনন্দ এসেছে যেন ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের হাত ধরেই।

ক্রিকেটের বাগান তথা ইডেন গার্ডেন্সে মুখোমুখি এবারের বিশ্বকাপের সেরা দুটি দল। স্টেডিয়ামের গ্যালারিও কানায় কানায় পূর্ণ। স্বাভাবিকভাবেই সবাই স্বাগতিক ভারতের সমর্থক সবাই। তাদেরকে উন্মাতাল করে দেয়ার মত ব্যাটিংও করে যাচ্ছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, স্রেয়াশ আয়ার এবং শুভমান গিলরা।

টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই মারমুখি ভারতীয় ব্যাটাররা। প্রথম ৫ ওভারেই ৬০-এর বেশি রান তুলেছেন দুই ওপেনার রোহিত শর্মা এবং শুভমান গিল।

৬২ রানের মাথায় উদ্বোধনী জুটি ভাঙলেও ২৪ বলে ৪০ রান করে যে ঝোড়ো সূচনা এনে দিয়েছেন রোহিত শর্মা, তার ব্যাটন এখন বিরাট কোহলি এবং স্রেয়াশ আয়ারের হাতে। এ দু’জনের ব্যাটে ভর করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রান পাহাড়ে চড়তে যাচ্ছে ভারত।

রোহিত শর্মার পর, দলীয় ৯৩ রানের মাথায় ২৪ বলে ২৩ রান করে আউট হয়ে যান শুভমান গিল। এরপর জুটি বেধে ভারতকে বড় স্কোরের দিকে নিয়ে যাচ্ছেন বিরাট কোহলি এবং স্রেয়াশ আয়ার। এরই মধ্যে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন দু’জন।

এ রিপোর্ট লেখার সময় ৬৬ বলে ৫৫ রানে স্রেয়াশ আয়ার এবং বিরাট কোহলি ব্যাট করছিলেন ৭০ বলে ৫৪ রানে। ভারতের রান ৩০.৪ ওভার শেষে ১৮৭।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট