,

কয়েক ডজন হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : গত ৭ অক্টোবর থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে তুমুল লড়াই চলছে
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ আজ শনিবার সকালে দাবি করেছে, তারা গতদিনে হামলায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের কয়েক ডজন যোদ্ধাকে হত্যা করেছে। সেইসঙ্গে গুঁড়িয়ে দিয়েছে তাদের অনেক স্থাপনা। আজ শনিবার বিবিসির লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আইডিএফের পক্ষ থেকে বলা হয়েছে, গাজার উত্তরাঞ্চলে টানেল থেকে হামাসের যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর ওপর বহু হামলার চেষ্টা চালিয়েছে। তবে সেইসব চেষ্টা প্রতিহত করা হয়েছে। এ ছাড়া গাজার দক্ষিণে আইডিএফ অভিযান চালিয়েছে।

হামাস গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়েছে। তাদের দাবি, মাত্র ২০ মিনিটে ইসরায়েলে পাঁচ হাজার রকেট ছুড়েছে তারা। একইসঙ্গে হামাসের যোদ্ধারা ইসরায়েলের সীমান্ত ভেদ করে দেশটিতে তাণ্ডব চালিয়েছে। হামাসের হামলায় ইসরায়েলের নিহত হয়েছে এক হাজার ৪০০ জন। আহতের সংখ্যা ছাড়িয়েছে তিন হাজার। হামাসের হামলার জবাবে পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী। তাদের হামলায় গাজায় নিহতের সংখ্যা নয় হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ১০ হাজারের বেশি।

এদিকে হামাস ও ইসরায়েলের যুদ্ধের মধ্যে গতকাল শুক্রবার প্রথমবারের মতো প্রকাশ্যে ভাষণ দিয়েছেন লেবাননের শিয়া ইসলামি গোষ্ঠী হেজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরাল্লাহ। যদিও ইতিমধ্যে গোষ্ঠীটির যোদ্ধারা লেবানন-ইসরায়েল সীমান্তে ইসরায়েলি বাহিনীর সঙ্গে তীব্র লড়াই করছে। আশঙ্কা রয়েছে, ইসরায়েলি বাহিনীর সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে পারে হেজবুল্লাহ। যদিও ইরান সমর্থিত এ গোষ্ঠীকে যুদ্ধে না জড়াতে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

 

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান