মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চিরচেনা রূপে নিউমার্কেট, মানুষের ঢল

news-image

নিজস্ব প্রতিবেদক : হরতাল, অবরোধ ও রাজনৈতিক অস্থিরতার কারণে দীর্ঘ দিন ক্রেতা শূন্যতার পর চিরচেনা রূপে ফিরেছে নিউমার্কেট। শুক্রবার (৩ নভেম্বর) সাপ্তাহিক ছুটির দিন বিকেল থেকেই বাড়তে থাকে মানুষের উপস্থিতি। আর সন্ধ্যা নামতেই নিউমার্কেটজুড়ে তিল ধারণের জায়গা নেই অবস্থা তৈরি হয়। ক্রেতাদের ভিড়ে সরু গলিগুলোতে তৈরি হয় ধীরগতি।

সরেজমিনে ঘুরে দেখা যায়, নিউমার্কেটের ভেতরের দোকানগুলোর তুলনায় বাইরেই ভিড় বেশি। আবার নিউ সুপারমার্কেটের ক্রোকারিজ, চাদর, কমফোর্টার এবং বেডশিটের দোকানগুলোতেও ভিড় ছিল চোখে পড়ার মতো। সপ্তাহ শেষে ক্রেতাদের এমন উপস্থিতিতে খুশি বিক্রেতারাও।

দুই দিনের ছুটিতে বিক্রি ভালো হলে গত এক সপ্তাহের ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব হবে বলেও মনে করছেন তারা। গরমের শেষ সময় আর শীতের আমেজের শুরুতে স্টক খালি করতে ক্লিয়ারেন্স সেলের হিড়িকও দেখা গেছে।

নিউ সুপারমার্কেটের হোম টেক্সটাইলের বিক্রয় কর্মী রফিকুল ইসলাম বলেন, এতদিন পাতলা কাঁথা এবং পাতলা বেডশেডের চাহিদা ছিল বেশি। এখন শীত পড়া শুরু করেছে। তাই ধীরে ধীরে কমফোর্টার, কম্বলসহ ভারি কাঁথার চাহিদা বাড়বে। সে অনুযায়ী আমরা যেই স্বাভাবিক কাঁথাগুলো বিক্রি করে থাকি সেগুলো আপাতত কম দামে হলেও বিক্রি করে দিচ্ছি। পরবর্তীতে শীতের উপযোগী অন্যান্য ভারী কাঁথা আনা হচ্ছে।

তবে এবার আগের তুলনায় দাম বাড়বে উল্লেখ করে তিনি বলেন, কাপড়ের দাম বেড়েছে এবং বর্তমান বাজার মূল্যের আলোকে শ্রমিকদের মজুরিও বেড়েছে। সেজন্য একটি একছাঁটা নকশী কাঁথা আগে যেখানে এক-দেড় হাজার টাকায় পাওয়া যেত সেটির জন্য এখন ১৮০০ থেকে ২০০০ টাকা গুনতে হবে।

অপরদিকে ক্রেতার দেখা পেয়ে খুশি ফুটপাতের বিক্রেতারাও। সায়েন্স ল্যাবরেটরি থেকে নিউমার্কেট পর্যন্ত ফুটপাতের সবগুলো দোকানেই টি শার্ট, শার্ট, প্যান্ট, গেবাডিং প্যান্ট, বাচ্চাদের পোশাক, সোয়েটারসহ বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসে থাকতে দেখা যায় তাদের।

এসব বিক্রেতারা জানান, গত বছরের বেঁচে যাওয়া শীতের পোশাকগুলো কম দামে লট হিসেবে কিনে সেগুলোই ফুটপাতে বসে বিক্রি করছেন তারা। কম দাম এবং ভাল মান হওয়ার কারণে সাধারণ ক্রেতাদের কাছেও চাহিদা বেশি।

শরিফুল ইসলাম নামে এক বিক্রেতা বলেন, দোকান আর আমাদের মধ্যে পার্থক্য একটাই। ওরা মার্কেটে বসে বিক্রি করে আমরা বাইরে বসে বিক্রি করি। জিনিস কিন্তু প্রায় একই। গতবছর যেসব জিনিস বেঁচে গিয়েছে সেগুলো কম দামে কিনে আমরা এখানে বিক্রি করছি। কোনটার মানই কম নয়। গত সপ্তাহ জুড়ে মানুষের উপস্থিতি কম থাকার কারণে আমরা তেমন একটা বেচাকেনা করতে পারিনি। তবে আজকে পুরনো অবস্থায় ফিরেছে। আগের মতো লোকজন হয়েছে। বেচাকেনা ও বেশ জমজমাট।

নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বলেন, গত সপ্তাহে একেবারেই মানুষজনের উপস্থিতি না থাকার কারণে বেচাকেনা হয়নি। আজ শুক্রবার কিছুটা মানুষের উপস্থিতি বেড়েছে এবং বেচাকেনা হচ্ছে। এই ধারাবাহিকতা বজায় না থাকলে ব্যবসা করা কঠিন হয়ে যাবে। মাসের শুরুতেই হরতাল অবরোধের মতো কর্মসূচি হওয়ার কারণে এখনো অনেকেই বিদ্যুৎ বিল, দোকান ভাড়া, কর্মচারী বিল পরিশোধ করতে পারেনি। সামনের সপ্তাহেও যদি এই একই অবস্থা বজায় থাকে তাহলে সংকট তৈরি হবে। তাই ব্যবসার সুন্দর অবস্থা বজায় রাখতে অবশ্যই সুষ্ঠু পরিবেশ প্রয়োজন।

এ জাতীয় আরও খবর

আর্থিক সংকটে কাটছাঁট হচ্ছে নবম পে স্কেল, তালিকায় যেসব ভাতা

দীর্ঘ বিরতির পর ফিরছেন বুবলী

বায়ুদূষণের শীর্ষে জাকার্তা, ঢাকার মান সহনীয়

এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা আইনশৃঙ্খলার চরম অবনতির বহিঃপ্রকাশ : জামায়াত

বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়, মিসরকে নিয়ে সতর্ক স্কালোনি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে

লেবু-পানির এই উপকারিতাগুলো জানতেন?

ব্রাজিল সমর্থকের ‘আত্মহত্যা’ : বিষণ্ণ অপূর্ব যে বার্তা দিলেন

লাখ লাখ মানুষের উপস্থিতিতে কোমে খামেনির জানাজা সম্পন্ন

বিকেল ৩টায় বসছে সংসদ অধিবেশন

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরজুড়ে জলাবদ্ধতা, বাসাবাড়িতে পানি

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম