,

ময়মনসিংহ থেকে ঢাকাগামী বাস বন্ধ, দুর্ভোগ

news-image

ময়মনসিংহ প্রতিনিধি : পূর্বঘোষণা ছাড়াই আজ শুক্রবার সকালে ময়মনসিংহ থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে। এতে বিভিন্ন বাস টার্মিনালে ঢাকাগামী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। এদিকে ঢাকা-ময়মনসিংহ সড়কের ভালুকার মাস্টারবাড়ি এলাকায় বসেছে পুলিশের তল্লাশি চৌকি।

ঢাকায় শনিবার বিএনপির মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। দলটির নেতাকর্মীদের অভিযোগ, ঢাকায় সমাবেশকে কেন্দ্র করে বাস চলাচল বন্ধ করে দিয়েছে। তবে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, সমাবেশকে কেন্দ্র করে নাশকতার শঙ্কায় বাস চলাচল থেকে বিরত রয়েছেন তারা।

রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে এনা পরিবহনের কয়েকটি বাস সকালে ময়মনসিংহের মাসকান্দা বাসটার্মিনালে যায়। কিন্তু শুক্রবার সকাল থেকে এই টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি।

মাসকান্দ টার্মিনালে দাঁড়িয়ে থাকা মো. শহিদুল্লাহ নামের একজন বলেন, বাসসহ সব ধরনের গণপরিবহন বন্ধ করে সড়কপথে ময়মনসিংহকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। এতে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

শিশিতা আক্তার নামের আরেকজন বলেন, আমার মা অসুস্থ। তাকে দেখতে ঢাকায় যাব। গণপরিবহন বন্ধ থাকায় যেতে পারছি না।

ময়মনসিংহ নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ডের ম্যানেজার খোরশেদ আলম বলেন, মালিক সমিতির নির্দেশে বাস চলাচল বন্ধ রয়েছে। এছাড়াও রাস্তায় বাস ভাঙচুর, অগ্নিসংযোগ ও যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে বাস চলাচল বন্ধ করা হয়েছে। আগামীকালও (শনিবার) বাস চলাচল বন্ধ থাকতে পারে।

ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির মহাসচিব মাহবুবুর রহমান বলেন, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে অগ্নিসংযোগসহ বাস ভাঙচুরের আশঙ্কায় বাস চালানো বন্ধ রয়েছে। আমি সকালে দুটি টার্মিনাল ঘুরে বাস চালাতে অনুরোধ করেছি। কিন্তু চালক-মালিকরা বাস চালাচ্ছেন না।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট