মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

একাদশে চার পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। দ্বিতীয় ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ ম্যাচ হেরেছে। আজ তৃতীয় ও শেষ ওয়ানডেতে সিরিজ রক্ষার চ্যালেঞ্জ নিয়ে মাঠে নেমেছে স্বাগতিক দল। বাঁচা-মরার এমন ম্যাচে টসভাগ্যে হেসেছে বাংলাদেশ। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

প্রথম দুই ম্যাচে বিশ্রামে থাকা মুশফিকুর রহিম, শরিফুল ইসলাম দলে ফিরেছেন। নাজমুল হোসেন শান্ত ফিরেছেন অধিনায়ক হয়েই। এছাড়াও অভিষেক হচ্ছে বাঁহাতি উইকেটকিপার-ব্যাটসম্যান জাকির হাসানের। এই ম্যাচের স্কোয়াডে ছিলেন তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। অসুস্থতাজনিত কারণে খেলতে পারছেন না তাসকিন। অন্যদিকে ইনজুরি শঙ্কা থাকায় শেষ মুহূর্তে বাদ পড়েছেন মিরাজ। একাদশে জায়গা হয়নি রিশাদ হোসেন ও এনামুল হক বিজয়ের।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ শান্তর অধিনায়কত্বের অভিষেকে কঠিন চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ। এই ম্যাচটি হেরে গেলে ১৩ বছর পর কিউইদের কাছে দেশের মাটিতে সিরিজ হারবে দল। সর্বশেষ ২০০৮ সালে বাংলাদেশের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল নিউজিল্যান্ড। এরপর ২০১০ সালে পাঁচ ম্যাচের সিরিজে ৪-০ ব্যবধানে এবং ২০১৩ সালে তিন ম্যাচের সিরিজে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয় নিউজিলল্যান্ড।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, জাকির হাসান, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, উইল ইয়ং, ডিন ফক্সক্রফট, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, রাচিন রবীন্দ্র, কোল ম্যাকেঞ্চি, অ্যাডাম মিলনে, ইশ সোধি, লুকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের