মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তামিমকে ছাড়াই কি বিশ্বকাপ দল?

news-image

ক্রীড়া প্রতিবেদক : কোমরের ইনজুরিটা বেশ বেকায়দায় ফেলে দিয়েছে তামিমকে। যে কারণে বিশ্বকাপে তিনি পুরোপুরি খেলতে পারবেন কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ-সংশয় দেখা দিয়েছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলার পরই সংবাদ সম্মেলনে এসে তামিম জানিয়েছিলেন, তিনি এখনও পুরোপুরি ফিট নন। ঝুঁকি এড়াতে খেলছেন না শেষ ওয়ানডে ম্যাচে। যদিও কোমরের চোট পরিচর্যা করে খেলায় ফেরা তামিম দ্বিতীয় ম্যাচে খেলেছেন ৪৪ রানের এক ঝলমলে ইনিংস।

বিসিবি সূত্রের খবর, তামিম নাকি নির্বাচকদের জানিয়েছেন, যদি তাকে বিশ্বকাপ দলে নেওয়া হয়, তাহলে এটা (শতভাগ ফিট নন) মেনে নিয়েই নিতে হবে। দলে থাকলে তিনি তার সর্বোচ্চটা দিয়েই খেলার চেষ্টা করবেন। তার কোমরের সমস্যার কথা গুরুত্ব সহকারে সামনে এনেছেন।

তবে এমন ‘আনফিট’ ক্রিকেটারকে বিশ্বকাপের মত বড় আসরে বয়ে বেড়ানো বাংলাদেশের জন্য বিলাসিতা। বিসিবি সূত্রের খবর, তামিমের এমন শর্তে রাজি নয় অধিনায়ক সাকিব আল হাসান। কাল রাতে বিসিবি সভাপতি নাজমুল হাসানের বাসায় হওয়া এক সভায় অধিনায়ক সাকিব আল হাসান এবং কোচ চন্ডিকা হাথুরুসিংহে বোর্ড সভাপতিকে জানিয়েছেন, বিশ্বকাপের মতো বড় আসরে তারা কোনো ‘আনফিট’ বা ‘অর্ধেক ফিট’ ক্রিকেটারকে দলে চান না। এমনকি তিনি যদি হন তামিম ইকবালের মতো অভিজ্ঞ কেউও।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের