,

হাসের সঙ্গে ক্রিকেট খেললেন সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : সোমবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দেখা দেখা করেছেন সাকিব আল হাসান। এ সময় তার সঙ্গে ক্রিকেট এবং বেসবল খেলেছেন বাংলাদেশ অধিনায়ক।

সাকিবের সঙ্গে এ সময় তার পরিবারের সদস্যরাও ছিলেন। মূলত সৌজন্য সাক্ষাত করার জন্যই সেখানে গিয়েছিল সাকিবের পরিবার। হাসের আথিতেয়তায় মুগ্ধ হয়েছেন তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির লিখেছেন, ‘বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দেখা করার সময়টা দারুণ ছিল! ক্রিকেট এবং বেসবল খেলে দুপুরটা ভালোই কেটেছে। রাষ্ট্রদূতের সঙ্গে সাকিবের চ্যালেঞ্জ অবশ্যই দেখার মতো ছিল। আমাদের আতিথেয়তা দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ!’

এদিকে নিউজিল্যান্ড সিরিজ থেকে বিশ্রামে আছেন সাকিব। তাই আপাতত পরিবারকে নিয়েই সময় পার করছেন তিনি। তবে দিনব কয়েকের মধ্যেই বিশ্বকাপ খেলতে দলের সঙ্গে ভারতের বিমান ধরবেন বাংলাদেশ অধিনায়ক।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান