,

নেতৃত্ব উপভোগ করতে চান শান্ত

news-image

ক্রীড়া প্রতিবেদক : নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে বিশ্রামে ছিলেন এশিয়া কাপে চোটে পড়া শান্ত। এই সিরিজে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান না খেলায় প্রথম দুই ম্যাচে অধিনায়কত্ব করেন তার ডেপুটি লিটন দাস।

টাইগার ওপেনার বিশ্রাম পেয়েছেন শেষ ম্যাচে। সাকিব-লিটন কেউ না থাকায় স্বাভাবিকভাবেই শান্তকেই বেছে নেয় টিম ম্যানেজমেন্ট। বাংলাদেশের ১৬তম ওয়ানডে অধিনায়ক হিসেবে মঙ্গলবার টস করতে নামবেন এই ব্যাটার।

ম্যাচের আগের দিন আজ সোমবার মিরপুরে সংবাদ সম্মেলনে এসে অধিনায়কত্ব পাওয়া নিয়ে জানিয়েছেন নিজের ভালো লাগার কথা। শান্ত বলছিলেন, ‘আলহামদুলিল্লাহ! ক্রিকেটার হিসেবে এটি আমার জন্য খুবই গর্বের বিষয়। সেই সঙ্গে আমার পরিবারের সদস্যদের জন্যও গর্বের ব্যাপার। ক্রিকেট বোর্ড আমাকে এই সুযোগটা তৈরি করে দিয়েছে। আমি খুবই রোমাঞ্চিত, কালকের দিনটি খুব উপভোগ করব।’

সামনের দিকে দেশকে নেতৃত্ব দেওয়ার আবারও সুযোগ পেলেও সেটা কাজে লাগানোর চেষ্টা করবেন নয়া অধিনায়ক। তিনি বলেন, ‘শুরু থেকে আমার জার্নিটা খুব ভালো যাচ্ছে। এখনও ভালো চলছে। কিন্তু আরও অনেক দূর যাওয়ার বাকি। আমি প্রতিটা মুহূর্ত উপভোগ করার চেষ্টা করছি। সেটা ভালো হোক আর খারাপ আমি উপভোগ করি। আমার মনে হয় দেশকে নেতৃত্ব দেওয়া প্রতিটি ক্রিকেটারের স্বপ্ন। আমার সামনে যদি সামনেও এই সুযোগ আসে আমি সেটা কাজে লাগানোর চেষ্টা করব।’

নিউজিল্যান্ড সিরিজে প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচ হেরে পিছিয়ে আছে বাংলাদেশ। কাল হারলে সিরিজ হারতে হবে বাংলাদেশকে। এমন সমীকরণের ম্যাচে নেতৃত্ব পেয়ে চাপ নয়, বরং উপভোগ করছেন তিনি, ‘এটা চ্যালেঞ্জ নয়, আমার কাছে মনে হয় আনন্দের। খুব ভালো লাগছে এমন সুযোগ পেয়ে। সামনে বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপ। সবমিলিয়ে ব্যক্তিগতভাবে আমি যদি ভালোভাবে শেষ করতে পারি ম্যাচটা, আমার ভবিষ্যতের জন্য ভালো হবে। আমি বিশ্বাস করি, আমাদের টিমও একটা ভালো অবস্থায় থাকবে।’

এ জাতীয় আরও খবর

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী