মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় অতিবৃষ্টি, বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরে ঢাকা কমার্স কলেজ এলাকায় রাস্তার পাশের বৈদ্যুতিক তার ছিঁড়ে ৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসিন বলেন, ‘বিদ্যুতের তার ছিঁড়ে পানিতে পড়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ৪ জন মারা গেছেন। তাদের মধ্যে ১ জন শিশু, ১ জন নারী ও ২ জন পুরুষ।’

পুলিশ জানায়, ওই এলাকায় জমে থাকা বৃষ্টির পানিতে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে। সেখান দিয়ে যাওয়ার সময় প্রথমে একই পরিবারের ৪ জন বিদ্যুৎপৃষ্ট হয়। পরে তাদের বাঁচাতে গিয়ে আরেক যুবকও বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান।

মৃতরা হলেন- মিজান, তার স্ত্রী মুক্তা, তাদের মেয়ে লিমা এবং এই ৩ জনকে বাঁচাতে যাওয়া যুবক অনিক। এ ঘটনায় মিজানের ৭ মাস বয়সী শিশুকে উদ্ধার করে শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মিজান পেশায় সিএনজি অটোরিকশাচালক ছিলেন বলে জানা গেছে।

চার জনের মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে বলে মিরপুর থানার ডিউটি অফিসার রুহুল আমিন জানিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের