,

ব্যাংকে ঢুকে ২০ লাখ টাকা ছিনতাই, দুই পুলিশসহ গ্রেফতার ৫

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পল্টনে আইএফআইসি ব্যাংকে ঢুকে ২০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে দুই পুলিশসহ পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) মতিঝিল বিভাগ।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে আইএফআইসি ব্যাংকের পল্টন শাখায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতাররা হলেন- ডেমরা পুলিশ লাইনে ক্লোজড পুলিশ সদস্য কনস্টেবল মাহাবুব ও কনস্টেবল আসিফ। অন্য তিনজন হলেন- সোহেল, ফুটপাতের হকার হৃদয় ও তার সহযোগী মঞ্জু।

পুলিশ জানিয়েছে, আব্দুল্লাহ আল মামুন নামে এক ব্যবসায়ীর কর্মচারী আজিম উদ্দিন দুপুরে ওই ব্যাংকে ২০ লাখ টাকা জমা দিতে যান। তিনি গিয়ে টাকা জমা দেওয়ার লাইনে দাঁড়ান। এ সময় পুলিশের ইউনিফর্ম পরা দুইজন ব্যক্তি তাকে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে যান। পরে তার কাছে থেকে ২০ লাখ টাকা নিয়ে পালিয়ে যান তারা।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় পল্টন থানা-পুলিশ ও ডিবির মতিঝিল জোনাল টিম। ঘটনাস্থলে গিয়ে সিসি ক্যামেরার ফুটেজ দেখে ব্যাংকের সামনের ফুটপাতের হকার হৃদয় ও তার সহযোগী মঞ্জুকে আটক করা হয়।

এরপর তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তাদের দেওয়া তথ্যে ডেমরা পুলিশ লাইনে ক্লোজড পুলিশের দুই সদস্য কনস্টেবল মাহাবুব ও কনস্টেবল আসিফকে ১০ লাখ টাকাসহ আটক করে ডিবি। এরপর তাদের দেওয়া তথ্যে বাসাবো থেকে ছিনতাইয়ের আরও ১০ লাখ টাকা ও মোটরসাইকেলসহ সোহেলকে আটক করে পুলিশ।

মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান এসব তথ্য জানান।

তিনি বলেন, ২০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে যায়। ছিনতাইয়ের সঙ্গে দুই পুলিশ কনস্টেবল জড়িত ছিলেন। তাদেরও আটক করা হয়েছে। সিভিলে থাকা তিন ব্যক্তি টাকার বিষয়ে ওই দুই পুলিশ সদস্যকে তথ্য দেন। এরপর ইউনিফর্ম পরা দুই পুলিশ কনস্টেবল ব্যাংকে ঢুকে ওই ব্যক্তিকে বাইরে নিয়ে আসেন। পরে তার কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। অভিযুক্ত দুই পুলিশ কনস্টেবল বরখাস্ত ছিলেন।

এ ঘটনায় পল্টন থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হয়েছে। পাশাপাশি ছিনতাই হওয়া ২০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে বলেও জানান ডিসি হায়াতুল ইসলাম খান। সূত্র : জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট