,

ছাত্রলীগ নেতাকে দেখতে হাসপাতালে মাহিয়া মাহি

news-image

বিনোদন প্রতিবেদক : রাজধানীর শাহবাগ থানায় নির্যাতনের শিকার হওয়া ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেনকে দেখতে স্বামীসহ হাসপাতালে গেলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। আর সেকথার জানান দিলেন এই চিত্রনায়িকা নিজেই।

মাহি বলেন, ‘গতকাল (গত শুক্রবার) গিয়েছিলাম আমার ভাই আনোয়ার হোসেন নাঈমের শারীরিক অবস্থার খোঁজ নিতে। খালাম্মাকে সান্ত্বনা দেওয়াটা কঠিন ছিল, তার ছেলে খানিকটা দুরের লেখাও ঠিকমতো পড়তে পারেনা এখন। আরও যে কত শারীরিক ক্ষতি হয়েছে তার। আর শরীফ আহমেদ মুনিম ভাইয়া (ছাত্রলীগের কেন্দ্রীয় বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক) সেও ছিল পাশে, মানসিকভাবে কতটা বিধ্বস্ত তিনি আহ্।’

ছাত্রলীগের এই দুই নেতার জন্য দোয়া চেয়ে তিনি বলেন, ‘সবাই দোয়া করবেন আমার ভাইরা যেন শারীরিকভাবে সুস্থ হওয়ার পাশাপাশি মানসিক ট্রমা থেকে বের হয়ে স্বাভাবিক জীবনে দ্রুত ফিরে আসতে পারে।’

উল্লেখ্য, সম্প্রতি এডিসি হারুনের সঙ্গে শাহবাগের একটি হাসপাতালে পুলিশের একজন নারী কর্মকর্তা আড্ডা দিচ্ছিলেন। সেখানে ছাত্রলীগের নেতা-কর্মীদের নিয়ে ওই নারী কর্মকর্তার স্বামী হাজির হন। এসময় উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরবর্তীতে এডিসি হারুন সেখান থেকে চলে যান। পরে পুলিশ ছাত্রলীগের নেতা-কর্মীদের শাহবাগ থানায় ডেকে নিয়ে মারধর করে।

এ জাতীয় আরও খবর

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী