,

ভালো শুরুর পর পথ হারাল বাংলাদেশ

news-image

নিউজ ডেস্ক : কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে এশিয়া কাপের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কার দেওয়া ২৫৮ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে নাঈম শেখ ও মেহেদী হাসান মিরাজ ৫৫ রান তুলেন। এরপর দ্রুত ৪ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ।

মিরাজ ২৮ ও নাঈম ২১ রান করে সাজঘরে ফিরেছেন।

চারে নামা অধিনায়ক সাকিব আল হাসান ব্যর্থ হয়েছেন ব্যাট হাতে। ৭ বলে ৩ রান করে তিনিও ফিরেছেন সাজঘরে। প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর ১৭ ওভারে ৩ উইকেটে ৭৪ রান। লিটন দাস ১৮ বলে ১২ ও মুশফিকুর রহিম ২ বলে ২ রানে ব্যাট করছেন।

এর আগে টসে হেরে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা ৫০ ওভারে ২৫৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৯৩ রানের ইনিংস খেলেন সামারা বিক্রমা। তার ৭২ বলের ইনিংসে ছিল ২টি চার ও ৮টি ছক্কা। কুশল মেন্ডিশ হাঁকান অর্ধশত (৫০)।

এছাড়া পাথুম নিশাঙ্কা ৪০ ও অধিনায়ক দাসুন শানাকা ২৪ রান করেন। বাংলাদেশের পক্ষে ৩টি করে উইকেট শিকার করেন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। শরিফুলের নিয়েছেন ২টি উইকেট।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট