,

মালিতে যাত্রীবাহী নৌকা ও সেনাঘাঁটিতে হামলা, নিহত ৬৪

news-image

অনলাইন ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ মালিতে যাত্রীবাহী নৌকা ও সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে সশস্ত্র জঙ্গিগোষ্ঠী। এতে অন্তত ৪৯ জন বেসামরিক নাগরিক ও ১৫ জন সেনা সদস্য নিহত হয়েছেন। এছাড়া অন্তত ৫০ জন হামলাকারী নিহত হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে মালির সামরিক বাহিনী জানায়, বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে রারহৌস এলাকার আবাকইরা ও জরঘইয়ের মধ্যে চলাচলকারী কোমানাভের একটি নৌকায় হামলা চালায় সশস্ত্র সন্ত্রাসী দল। খবর আল জাজিরার।

নৌকার অপারেটর সংস্থা কোমানাভ পৃথক এক বিবৃতিতে বলা হয়, নৌকাটি নাইজার নদীতে যাচ্ছিল। ওই সময় নৌকাটির ইঞ্জিন লক্ষ্য করে অন্তত তিনটি রকেট ছোড়া হয়।

কোমানভের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, হামলার পর নৌকাটি নদীতে স্থির অবস্থায় ছিল। ওই সময় যাত্রীদের উদ্ধার করতে যায় সেনাবাহিনী।

অন্যদিকে, দেশটির গাও অঞ্চলের বউরেম সার্কেলে সেনা স্থাপনায় হামলা চালিয়েছে সন্ত্রাসী দল। বৃহস্পতিবার এ হামলার ঘটনায় নিহতের সংখ্যা চূড়ান্ত জানানো হয়নি। হামলায় অনেকে আহত হয়েছেন। মালির অন্তর্বর্তী সরকার হতাহতের ঘটনায় দেশটিতে তিনদিনের জাতীয় শোক ঘোষণা করেছে।

এ জাতীয় আরও খবর

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী