,

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে মির্জা ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে গেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন মির্জা ফখরুল।

বৃহস্পতিবার রাত সোয়া ১০টায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এভারকেয়ার হাসপাতালে যান। বিএনপির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জানা যায়, হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। তাঁর দেহে খনিজ অসমতা দেখা দিয়েছে। ক্যালসিয়াম পটাসিয়াম ও রক্তের হিমোগ্লোবিনের মাত্রা কমেছে। হঠাৎ করে খালেদা জিয়ার স্বাস্থ্যের বিভিন্ন প্যারামিটারের এ উঠানামায় উদ্বিগ্ন তাঁর চিকিৎসায় মেডিকেল বোর্ড। বৃহস্পতিবারও তার লিভারের ফাইব্রোস্ক্যান করা হয়েছে।

মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক জানান, পরিপাকতন্ত্রে রক্তক্ষরণের স্থানগুলোর অবস্থা জানার জন্য এ পরীক্ষা করা হয়েছে। এর আগে তার রক্ত পরীক্ষার জন্য সিবিসি এবং ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স দেখার জন্য রেনাল প্রোফাইল সিরামসহ আরও বেশ কিছু পরীক্ষা করা হয়। মেডিকেল বোর্ডের চিকিৎসকরা পরীক্ষার রিপোর্ট দেখে পরে সিদ্ধান্ত নেবেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান