,

যুক্তরাষ্ট্রের অবস্থান বদলায়নি, বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে জন কিরবি

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশের আসন্ন নির্বাচন প্রসঙ্গে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত যোগাযোগবিষয়ক সমন্বয়কারী জন কিরবি বলেছেন, ‘আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করি। আমাদের এ অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।’ বুধবার (৬ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কিরবি বলেন, ‘আমরা বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সমর্থন করি। আমরা বাংলাদেশি জনগণকে সমর্থন করি। আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করি। আমাদের এ অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।’ একই সঙ্গে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে যুক্তরাষ্ট্র অব্যাহতভাবে কাজ করে যাবে বলেও তিনি জানান।

বাংলাদেশে বিরোধী দল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ড. মুহাম্মদ ইউনূসকে আইনি হয়রানি করা হচ্ছে উল্লেখ করে নিউইয়র্ক টাইমসে প্রকাশিত প্রতিবেদন নিয়ে ওই সাংবাদিক প্রশ্ন করলে বিষয়গুলো এড়িয়ে যান জন কিরবি।

আসিয়ান সম্মেলনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের যোগদান এবং আসন্ন জি২০ সম্মেলনে প্রেসিডেন্ট জো বাইডেনের অংশগ্রহণ উপলক্ষে ফরেন প্রেস সেন্টারে এই বিশেষ ব্রিফিং হয়।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট