,

আগস্টে তিন পথে নিহত ৪৯৪

news-image

নিজস্ব প্রতিবেদক : আগস্ট মাসে দেশের বিভিন্ন স্থানে ৪৪১টি সড়ক দুর্ঘটনায় ৪২৬ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ৭৯৩ জন। একই সময়ে রেলপথে ৪৭টি দুর্ঘটনায় ৫২ জন নিহত ও ২৪ জন আহত হয়েছেন।

নৌপথে ১৬টি দুর্ঘটনায় ১৬ জন নিহত ও ১১ জন আহত ছাড়াও নিখোঁজ রয়েছেন ২১ জন।

অর্থাৎ সড়ক, রেল ও নৌপথে মোট ৫০৪টি দুর্ঘটনায় ৪৯৪ জন নিহত এবং ৮২৮ জন আহত হয়েছেন।
বুধবার (০৬ সেপ্টেম্বর) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সংগঠনের প্রতিবেদনে বলা হয়, সড়ক দুর্ঘটনার দিক থেকে এগিয়ে আছে ঢাকা বিভাগ। গত মাসে এই বিভাগে ১২৫টি সড়ক দুর্ঘটনায় ১২৬ জন নিহত হয়েছে।

সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে সিলেটে। ২২ দুর্ঘটনায় ২০ জন নিহত হয়েছে ওই বিভাগে।
এদিকে যাত্রী কল্যাণ সমিতির হিসাব অনুযায়ী মোটরসাইকেলেই দুর্ঘটনা ও নিহতের হার বেশি। মোট দুর্ঘটনার মধ্যে ১৭১টি সংঘটিত হয়েছে মোটরসাইকেলে।

এতে ১৬৮ জন নিহত ও ১৪৯ জন আহত হয়েছে। যা মোট দুর্ঘটনার ৩৮ দশমিক ৭৭ শতাংশ, নিহতের ৩৯ দশমিক ৪৩ শতাংশ ও আহতের ১৮ দশমিক ৭৮ শতাংশ।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট