,

অবসরের ঘোষণা দিলেন ডি কক

news-image

স্পোর্টস ডেস্ক : ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের পর আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেবেন কুইন্টন ডি কক। দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের পক্ষ থেকে মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ডি কক দক্ষিণ আফ্রিকার ঘোষিত ১৫ জনের বিশ্বকাপ দলে আছেন। তার অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের পরিচালক ইনোচ এনকেউই।

তিনি বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের অসাধারণ সেবক কুইন্টন ডি কক। আক্রমণাত্মক ব্যাটিং দিয়ে দলের জন্য মঞ্চ তৈরি করে দিতেন। কয়েক বছর ধরেই দলের গুরুত্বপূর্ণ সদস্য তিনি।’

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ডি কক খেলে যাবেন উল্লেখ করে প্রোটিয়া ক্রিকেট বোর্ডের পরিচালক বলেছেন, ‘আমরা তার ওয়ানডে থেকে সরে যাওয়ার কারণ বুঝতে পারছি। তার জন্য আমাদের পক্ষ থেকে শুভকমনা। তাকে প্রোটিয়াদের হয়ে টি-২০ ফরম্যাটে দেখতে মুখিয়ে আছি।’

ডি কক দক্ষিণ আফ্রিকার হয়ে ১৪০ ওয়ানডে খেলেছেন। ৪৪ গড়ে প্রায় ৬ হাজার রান করেছেন। ওয়ানডে ফরম্যাটে ১৭টি সেঞ্চুরি করেছেন এই বাঁ-হাতি ব্যাটার। ২০১৩ সালে ওয়ানডে অভিষেক তার, মাত্র ১০ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলে ৩০ বছর বয়সে ওয়ানডে ছাড়ার সিদ্ধান্ত নিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট