মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে দলের সঙ্গে যোগ দিলেন লিটন

news-image

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের সুপার ফোরে অংশ নিতে পাকিস্তানের লাহোরে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন লিটন দাস। অসুস্থতার জন্য এই ওপেনার টুর্নামেন্টের শুরুতে ছিটকে যান। তবে মেডিক্যাল ছাড়পত্র পেয়ে গতকাল মঙ্গলবার রাতে পাকিস্তানের উদ্দেশ্যে রওয়ানা হন তিনি। খবর ক্রিকইনফোর।

এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানান, দলের বেশ কয়েকজনের ইনজুরির শঙ্কা থাকায় লিটনকে উড়িয়ে নেওয়া হয়েছে। যেখানে আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরির সময় নাজমুল হোসেন শান্ত হ্যামিস্ট্রিং চোটে অস্বস্তিতে ভুগেছেন। এছাড়া সেঞ্চুরি করে রিটায়ার্ড হার্ট হওয়া মেহেদী হাসান মিরাজের আঙুলে ক্র্যাম্প হয়। এর আগে পাল্লেকেলেতে শ্রীলংকার বিপক্ষে ম্যাচে মোস্তাফিজুর রহমানেরও চোট দেখা দেয়, যার কারণে তিনি আফগানিস্তানের বিপক্ষে খেলতে পারেননি।

নান্নু বলেন, ‘এশিয়া কাপ স্কোয়াডে বেশ কয়েকজনের ইনজুরি শঙ্কা তৈরি হয়েছে এবং টিম ম্যানেজমেন্ট সুপার ফোরের জন্য কিছু অতিরিক্ত ক্রিকেটার বিবেচনা করছে। আমরা বিসিবি মেডিক্যাল টিম থেকে লিটনের ছাড়পত্র পেয়েছি ও তাকে পাকিস্তান পাঠানোর সিদ্ধান্ত নেই।’

চলমান এশিয়া কাপে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। শ্রীলংকার বিপক্ষে ৫ উইকেটে হেরে যায়। তবে দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে ৮৯ রানের বড় ব্যবধানে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করে।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের