মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জোড়া গোল করিয়ে চ্যাম্পিয়নদের হারালেন মেসি

news-image

স্পোর্টস ডেস্ক : গুরুত্বপূর্ণ ম্যাচে জয় পেয়েছে লিওনেল মেসির দল ইন্টার মায়ামি। তবে গোলের দেখা পাননি আর্জেন্টাইন তারকা। মেজর লিগ সকারের (এমএলএস) বর্তমান চ্যাম্পিয়ন লস অ্যাঞ্জেলেস এফসির বিপক্ষে মেসি গোলের দেখা না পেলেও সতীর্থদের দিয়ে করিয়েছেন গোল। জোড়া গোলে সহায়তা করে জয় নিয়েই মাঠ ছেড়েছেন বিশ্বকাপজয়ী তারকা। লস অ্যাঞ্জেলেসের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে টাটা মার্টিনোর দল।

ম্যাচে শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখে মিয়ামি। সুফল মেলে ১৪ মিনিটে। আর্জেন্টাইন সেন্টার-ব্যাক টমাস অ্যাভিলেসের কাছ থেকে বল পেয়ে জালে জড়ান আরেক আর্জেন্টাইন মিডফিল্ডার ফাকুন্দো ফারিয়াস। বিরতির আগে ডিয়েগো গোমেজের পাস থেকে মেসি লক্ষ্যে শট নেন। কিন্তু এলএএফসি গোলকিপার জন ম্যাকক্যার্থি তাকে রুখে দেন।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও গোল। এবার বক্সের বাইরে থেকে দারুণভাবে মেসি বল বাড়ান জর্ডি আলবার উদ্দেশে। নিখুঁত ফিনিশিংয়ে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন এই স্প্যানিশ তারকা। ২ গোলে পিছিয়ে পড়েও অবশ্য হাল ছাড়েনি বর্তমান চ্যাম্পিয়নরা। কিন্তু নিজেদের ভুলে গোল পাওয়া হচ্ছিল না তাদের।

৮২ মিনিটে মেসি মাঝমাঠ থেকে দৌড়ে বল নিয়ে এগোতে থাকেন। প্রতিপক্ষ খেলোয়াড়ের চ্যালেঞ্জের মুখে তিনি ডানপাশে বল বাড়ান লিও কাম্পানার কাছে। কাম্পানা গোলকিপারের ডানপাশ দিয়ে জাল কাঁপান। গোল না করেও দুটি অ্যাসিস্টে মায়ামির জয়ের নায়ক আর্জেন্টাইন ফরোয়ার্ড।

 

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের