,

শান্ত-মিরাজের ব্যাটে দুইশ’ ছাড়াল বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। একাদশে এনেছে তিন পরিবর্তন। ব্যাটিং অর্ডারেও এসেছে পরিবর্তন। তাতে ভালো শুরু পেয়েছে টাইগাররা। ওপেনার মেহেদী মিরাজ সেঞ্চুরির পথে আছেন। ফিফটি করে খেলছেন নাজমুল শান্তও। দলের রান ছাড়িয়েছে দুইশ’।

বাংলাদেশ ৩৭ ওভারে ২ উইকেট হারিয়ে ২১৭ রানে ব্যাট করছে। ওপেনিং করতে নামা মেহেদী মিরাজ ১০৪ বল খেলে ছয়টি চার ও এক ছক্কায় ৯১ রানে খেলছেন। তার সঙ্গী নাজমুল শান্ত করেছেন ৮০ রান। তিনি ৮৪ বল খেলে সাতটি চার ও দুটি ছক্কা তুলেছেন। তাদের জুটি থেকে এসেছে ১৫২ রান।

এর আগে ওপেনার নাঈম শেখ ৩২ বলে ২৮ রান করে মুজিব উরের বলে বোল্ড হয়েছেন। এরপর তিনে তাওহীদ হৃদয়কে নামিয়ে দেয় টিম ম্যানেজমেন্ট। তিনি শূন্য রানে ক্যাচ দিয়ে ফিরে গেছেন।

এশিয়া কাপের আসরে টিকে থাকার লড়াইয়ে একাদশে তিন পরিবর্তন এনেছে বাংলাদেশ দল। মুস্তাফিজের জায়গায় দলে ঢুকেছেন পেসার হাসান মাহমুদ। শেখ মেহেদীর স্থলে নেওয়া হয়েছে আফিফ হোসেনকে। তানজিদ তামিমকে বাদ দিয়ে অভিষেক করানো হয়েছে শামীম পাটোয়ারীকে।

বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, শামীম পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং হাসান মাহমুদ।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদী, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, গুলবাদিন নাঈব, করিম জানাত, রশিদ খান, ফজলহক ফারুকি এবং মুজিব উর রহমান।

এ জাতীয় আরও খবর

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন