,

দেশে ফিরে বিমানবন্দরে হয়রানির অভিযোগ তুললেন ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি বিমানবন্দরে হয়রানি শিকার হয়েছেন। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমানবন্দর থেকে বের হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আমাদের হয়রানি করার জন্য সরকারের যে যত রকম কৌশল আছে, তাই ইমিগ্রেশনে মোকাবেলা করতে হয়েছে।

বিরোধী দলের সব নেতাকেই এ ধরনের হয়রানির শিকার হতে হয়। আমাদের যারা বিরোধী দল করি, আমাদের বিদেশে যাওয়ার সময় ইমিগ্রেশনে হয়রানি করে, ফেরার পরও হয়রানি করে। এটা এখন আমাদের জীবনের অংশ হয়ে গেছে। আমি চিকিৎসার জন্য গেছি, তার পরও হয়রানি করা হয়েছে।’

গত ২৪ আগস্ট চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান বিএনপি মহাসচিব ও তার স্ত্রী রাহাত আরা বেগম। দুজনেই নানা শারীরিক সমস্যা ভুগছিলেন। চিকিৎসকদের ফলোআপ চিকিৎসায় সিঙ্গাপুর যান।

সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকাকালীন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি চেকের বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে মির্জা ফখরুল বলেন, ‘এগুলো নোংরা কথা।

এই সরকার এমন একটি সমাজ-জগৎ তৈরি করেছে, যেখানে নোংরামি ছাড়া কিছুই নেই। এটা দুঃখজনক বিষয়। আমরা যারা রাজনীতি করি, আমরা যারা মুক্তিযুদ্ধের সঙ্গে যুক্ত ছিলাম এবং চলমান গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে জড়িত আছি, আমাদের নিয়ে এ ধরনের নোংরা কথাবার্তা মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়। এর উত্তর দেওয়াটাও লজ্জাকর ব্যাপার।’

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ