,

২০২৩ সালের এসএসসি এপ্রিলের শেষ সপ্তাহে

news-image

২০২৩ সালের এসএসসি পরীক্ষা এপ্রিল মাসের শেষ সপ্তাহে শুরু হবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড। এরই মধ্যে ফরম পূরণ শুরু হয়েছে। পরীক্ষা নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষা বোর্ড।

তবে চলতি বছরের ডিসেম্বরের পর পরীক্ষার্থীদের কাছ থেকে বেতন নিতে পারবে না স্কুলগুলো।

শিক্ষাসূচি অনুযায়ী, এসএসসি পরীক্ষা শুরু হয় ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে। কিন্তু করোনার কারণে গত দুই বছর ধরে নির্দিষ্ট সময়ে এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে না।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক অধ্যাপক তপন কুমার সরকার বলেন, আগামী বছরের এসএসসি পরীক্ষা শুরুর পরিকল্পনা এপ্রিলের প্রথম সপ্তাহে। এরই মধ্যে প্রশ্নপত্র প্রনয়ণের কাজ শেষ হয়েছে। এবারের এসএসসি পরীক্ষা সকল বিষয়ে পূর্ণ নম্বরেই হবে।

তিনি আরও বলেন, এরই মধ্যে এসএসসির ফরম পূরণ শুরু হয়েছে। চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ফরম পূরণের ফি নির্ধারণ হয়েছে ২,১৪০ টাকা। ব্যবসায় শিক্ষা এবং মানবিক বিভাগের ফি ২ হাজার ২০ টাকা।

স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শাহজাহান আলম সাজু জানান, সিলেবাস এরই মধ্যে শেষ হয়েছে। এখন চলছে পরীক্ষার শেষ সময়ের প্রস্তুতি।

আগামী বছরের এইচএসসি পরীক্ষা জুন মাসের শেষে বা জুলাইয়ের প্রথম সপ্তাহে নেওয়ার পরিকল্পনা করেছে শিক্ষা বোর্ড।

এ জাতীয় আরও খবর

৩৫ বছর পর আজ সংসদে রাষ্ট্রপতি নির্বাচন

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল