,

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

news-image
নিজস্ব প্রতিবেদক : মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে নবনিযুক্ত চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে আন্দোলনরত গ্রাহকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশ লাঠিচার্জ, জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে।

সোমবার সকাল থেকে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ব্যানারে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এ সময় অংশগ্রহণকারীরা নতুন চেয়ারম্যানের পদত্যাগ দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং অবস্থান কর্মসূচি পালন করেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার উদ্যোগ নেয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে লাঠিচার্জ, জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ করা হয়। এতে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন এবং এলাকাজুড়ে উত্তেজনা সৃষ্টি হয়।

প্রথম দফায় সরিয়ে দেওয়ার পরও আন্দোলনকারীরা পুনরায় ব্যাংক এলাকার আশপাশে জড়ো হয়ে অবস্থান নেন। তাদের দাবি, শান্তিপূর্ণ কর্মসূচিতে অপ্রয়োজনীয় বলপ্রয়োগ করা হয়েছে। বিক্ষোভকারীরা আরও অভিযোগ করেন, নতুন চেয়ারম্যান এস আলম ঘনিষ্ঠ হওয়ায় ব্যাংকে আবারও অনিয়ম ও লুটপাটের আশঙ্কা রয়েছে। এ কারণেই তারা প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

উল্লেখ্য, ঈদের আগে শেষ কর্মদিবসে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এম জুবায়দুর রহমান পদত্যাগ করেন। একই দিন রাতে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

ঘটনার পর ব্যাংকের প্রধান কার্যালয় ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে

এ জাতীয় আরও খবর

কবিতা, কথাসাহিত্য ও জীবনের নানা বাঁকেকবি ও কথাসাহিত্যিক এ কে সরকার শাওনের সঙ্গে একান্ত সাক্ষাৎকার

নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলি বিনিময়, আহত ১০ জন

কাগজে পরিবেশিত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ধোবাউড়ায় তীব্র এলপিজি সংকট, দোকানে দোকানে ঘুরেও মিলছে না সিলিন্ডার

রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী তুষি

স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিপর্যস্ত: জামায়াত আমির

৭৫ মিনিটে তিন ভূমিকম্প, কেঁপে উঠল ঢাকাসহ বিভিন্ন এলাকা

৯ দিনের সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪২৩ মৃত্যু, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের

জাতিসংঘ অধিবেশনের পর নিউইয়র্কে থাকায় ইরানের দুই কূটনীতিক বহিষ্কার

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের ইতিহাসগড়া গোল, যুক্তরাষ্ট্রের বড় জয়