,

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

news-image
নিজস্ব প্রতিবেদক : সোমবার সকালে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগার থেকে ঢাকার আদালতে আনা হয়। আদালত প্রাঙ্গণে পৌঁছানোর পর তাদের হাজতখানায় রাখা হয়। পরে ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে তাদের উপস্থিতিতে অভিযোগ গঠন শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মামলার তথ্য অনুযায়ী, গত ১৯ মে সকালে রামিসা বাসা থেকে বের হওয়ার পর সোহেল রানা তাকে ভবনের তৃতীয় তলার একটি কক্ষে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। কিছু সময় পর শিশুটিকে স্কুলে পাঠানোর জন্য খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। একপর্যায়ে আসামিদের কক্ষের সামনে রামিসার জুতা দেখতে পেয়ে সন্দেহ হয় তার মায়ের।

পরে ফ্ল্যাটের অন্য বাসিন্দাদের সঙ্গে নিয়ে কক্ষে প্রবেশ করলে সেখানে রামিসার মাথাবিহীন মরদেহ এবং একটি বালতির মধ্যে তার মাথা দেখতে পান বলে মামলায় উল্লেখ করা হয়েছে। ঘটনাস্থলে স্বপ্না আক্তার উপস্থিত ছিলেন বলেও অভিযোগপত্রে বলা হয়েছে।

ঘটনার দিনই শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় দুইজনকে আসামি করে মামলা দায়ের করেন। প্রথমে স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করা হয়। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে আটক করে পুলিশ।

পরদিন ২০ মে সোহেল রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। একই দিনে আদালত স্বপ্না আক্তারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে মামলাটি বিচারিক প্রক্রিয়ার পরবর্তী ধাপে রয়েছে।

এ জাতীয় আরও খবর

কবিতা, কথাসাহিত্য ও জীবনের নানা বাঁকেকবি ও কথাসাহিত্যিক এ কে সরকার শাওনের সঙ্গে একান্ত সাক্ষাৎকার

নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলি বিনিময়, আহত ১০ জন

কাগজে পরিবেশিত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ধোবাউড়ায় তীব্র এলপিজি সংকট, দোকানে দোকানে ঘুরেও মিলছে না সিলিন্ডার

রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী তুষি

স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিপর্যস্ত: জামায়াত আমির

৭৫ মিনিটে তিন ভূমিকম্প, কেঁপে উঠল ঢাকাসহ বিভিন্ন এলাকা

৯ দিনের সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪২৩ মৃত্যু, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের

জাতিসংঘ অধিবেশনের পর নিউইয়র্কে থাকায় ইরানের দুই কূটনীতিক বহিষ্কার

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের ইতিহাসগড়া গোল, যুক্তরাষ্ট্রের বড় জয়