,

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

news-image
আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন মন্ত্রিসভার ৩৫ জন মন্ত্রী সোমবার শপথ গ্রহণ করেছেন। লোকভবনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল আর. এন. রবি, মুখ্যসচিব মনোজ অগ্রবাল, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং দলের অন্যান্য শীর্ষ নেতারা।

শপথগ্রহণ অনুষ্ঠান ‘বন্দেমাতরম’ এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হয়। নতুন মন্ত্রীরা রাজ্যপালের উপস্থিতিতে শপথবাক্য পাঠ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনেক বিশিষ্ট নেতা, যাদের মধ্যে স্বপন দাশগুপ্ত, কল্যাণ চক্রবর্তী, শঙ্কর ঘোষ, তাপস রায়, পূর্ণিমা চক্রবর্তী এবং আরও অনেকে ছিলেন। বেশিরভাগই ঐতিহ্যবাহী বাঙালি পোশাকে উপস্থিত হন।

আনুষ্ঠানিকভাবে কারা কোন দপ্তরের দায়িত্ব পাচ্ছেন, তা এখনও ঘোষণা করা হয়নি। শপথ গ্রহণ শেষে নবনিযুক্ত মন্ত্রীরা সরাসরি নবান্নে যাবেন, যেখানে একটি জরুরি বৈঠকে দপ্তর বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

উল্লেখ্য, গত ৯ মে ব্রিগেড প্যারেড ময়দানে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেই সময় আরও পাঁচজন মন্ত্রীও শপথ গ্রহণ করেছিলেন, এবং তাদের মধ্যে অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া ও ক্ষুদিরাম টুডুর দপ্তর বণ্টন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। নতুন ৩৫ জন মন্ত্রীর শপথগ্রহণের পর রাজ্য মন্ত্রিসভার মোট সদস্যসংখ্যা দাঁড়াবে ৪১ জনে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র