,

যুবদল নেতার বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ওয়ারী থানা যুবদলের নেতা ফয়সাল মেহবুব মিজুর বাবা মো. মিল্লাত হোসেনকে (৬৭) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

দুর্বৃত্তরা তাকে তার নিজ বাসায় পিটিয়ে আহত করে। বুধবার (৭ ডিসেম্বর) দিনগত রাত ১২টার পর ৩৮ নম্বর ওয়ার্ডে ঘটে এ ঘটনা। পরবর্তী সময়ে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মো. মিল্লাত হোসেনের ছেলে ফয়সাল মেহবুব মিজু ওয়ারী থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক।

তিনি অভিযোগ করেন, বুধবার দিনগত রাত ১২টার পর প্রায় ৫০ জন লোক তাকে মারার জন্য তার বাসায় যায়। তাকে না পেয়ে বাসায় ভাঙচুর চালায়। বের হওয়ার সময় তার বাবার মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ওয়ারী থানার ইন্সপেক্টর (তদন্ত) মুজিবুর রহমান বলেন, আমাদের পুলিশ সদস্যরা বিষয়টি দেখছেন। ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে, আসলে কীভাবে মারা গেছেন। তবে আমাদের কাছে কেউ কোনো অভিযোগ বা মামলা এখনো করেনি।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির