,

জাকিরের বিরচিত লড়াইয়ে ‘এ’ দলের ড্র

news-image

অনলাইন ডেস্ক : ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস উপহার দিলেন জাকির হাসান। তার অবিশ্বাস্য প্রতিরোধে ভারত ‘এ’ দলের বিপক্ষে প্রথম আনঅফিশিয়াল টেস্ট ড্র করল বাংলাদেশ ‘এ’ দল।

কক্সবাজারে শুক্রবার ম্যাচের চতুর্থ ও শেষ দিনে ১৭৩ রানের ইনিংস উপহার দেন জাকির। ৪০২ বলে ১৬ চার ও ৩ ছক্কায় সাজান নিজের ইনিংস।

প্রথম ইনিংসে বাংলাদেশের ১১২ রানের বিপরীতে ভারত ৫ উইকেটে ৪৬৫ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল। অর্থাৎ ৩৫৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে স্বাগতিকরা।

আগের দিন ১ উইকেটে ১৭২ রান তুলে দিন শেষ করে বাংলাদেশ ‘এ’ দল। জাকির হাসান ৮১ ও নাজমুল হোসেন শান্ত ব্যক্তিগত ৫৬ রানে অপরাজিত ছিলেন।

চতুর্থ দিন শান্ত ৭৭ রানের আউট হন। তবে জাকির একপ্রান্তে অবিচল ছিলেন। নবম ব্যাটসম্যান হিসেবে আউট হন তিনি। তার দৃঢ়তায় শুধু হার এড়ানো নয়, ম্যাচ ড্র করে মাঠ ছাড়ে বাংলাদেশ ‘এ’ দল।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির