,

উত্তরপ্রদেশে আগুনে প্রাণ গেল একই পরিবারের ৬ জনের

news-image

অনলাইন ডেস্ক : ভারতে উত্তরপ্রদেশের ফিরোজাবাদে একটি কারখানায় অগ্নিকাণ্ডে একই পরিবারের তিন শিশুসহ ৬ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাতে এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

ভারতীয় গণমাধ্যম জানায়, ফিরোজাবাদের ওই বাড়ির নিচের তলায় ছিল ইনভার্টার তৈরির কারখানা। উপরের তলায় থাকত একটি পরিবার।

মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ কারখানায় আগুন লেগে যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন উপরের তলায় ছড়িয়ে পড়ে। সেই আগুনেই ঝলসে পরিবারের ছয়জনের মৃত্যু হয়েছে।

মৃতদের মধ্যে তিন শিশুও রয়েছে। সেই সময় বাড়িতে থাকা আরও তিন আত্মীয় আগুনে ঝলসে যান। তাদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

এ দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল। আড়াই ঘণ্টার চেষ্টায় দমকলের ১৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

ফিরোজাবাদের পুলিশ সুপার জানিয়েছেন, প্রাথমিকভাবে শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে।

ঠিক কী কারণে আগুন তা জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।

অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ। তিনি মৃতের পরিবারকে ২ লাখ টাকা আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।

আহতদের যথাযথ চিকিৎসা যাতে হয় সে ব্যাপারে জেলা প্রশাসনকে বাড়তি উদ্যোগ নেওয়ারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর