,

যেখানে প্রথম দেখা, সেখানেই হলো বিয়ে

news-image

অনলাইন ডেস্ক : আমেরিকার অ্যারিজোনা অঙ্গরাজ্যের কাসা গ্রান্ডে শহরের এক সুপারশপ মিষ্টি প্রেমের গল্পের সাক্ষী থাকল। গত ১৯ নভেম্বর সুপারশপেই চার হাত এক হলো এক বয়স্ক যুগলের। আংটিবদল থেকে শুরু করে বিয়ের সমস্ত রীতিও পালন সেখানেই করেছেন তারা।

রিপোর্ট, এই সুপারশপেই প্রথম দেখা হয়েছিল তাদের। কনে ছিলেন নাছোড়বান্দা। যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল, সেখানেই বিয়ে করবেন তিনি— হবু বরের কাছে এমনটাই দাবি রেখেছিলেন তিনি।

সংবাদ সংস্থা সূত্রে খবর, ওই কনের নাম ব্রেন্ডা উইলিয়ামস। ৭২ বছর বয়স তার। অ্যারিজোনা অঙ্গরাজ্যের কাসা গ্রান্ডে শহরের এক সুপারশপে কেনাকাটা করতে গিয়ে ব্রেন্ডার আলাপ হয় ৭৮ বছর বয়সী ডেনিস ডেলগাডোর সঙ্গে।

সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রেন্ডা বলেন, আমি দোকানের মধ্যে রয়েছি, হঠাৎ দেখি আমার পেছনে দাঁড়িয়ে কেউ এসে বলছেন, মাস্ক পরার একটাই সুবিধা, পাশের লোককে হঠাৎ কোনো মন্তব্য করলে সে বুঝতে পারে না। ঠোঁট নড়লেও তা মাস্কের আড়ালেই থাকে।

এরপরেই চলে ব্রেন্ডা-ডেনিসের ক্ষণিকের আলাপপর্ব। কিছুক্ষণ সময় কাটানোর পর ফোন নম্বর আদান-প্রদান করেন দু’জনে। কয়েক মাস একে অপরকে ডেট করার পর ব্রেন্ডার বাড়ির দরজার সামনে হাজির হন ডেনিস। ব্রেন্ডাকে বিয়ের প্রস্তাবও দেন তিনি।

ব্রেন্ডা ভাবেন, ডেনিস মনে হয় নেশার ঘোরে রয়েছেন। কিন্তু ডেনিস জানান, ব্রেন্ডার জন্য বিয়ের আংটি কিনতে চান তিনি। ডেনিসের প্রস্তাবে রাজি হয়ে যান ব্রেন্ডা। কিন্তু যে সুপারশপে তাদের দু’জনের প্রথম দেখা হয়েছিল, সেই সুপারশপেই বিয়ে করতে চেয়েছিলেন ব্রেন্ডা। অবশেষে ব্রেন্ডার ইচ্ছা মতোই সুপারশপেই বিয়ে করলেন ডেনিস-ব্রেন্ডা। সুপারশপের ক্রেতাসহ কর্মীরা সাক্ষী রইলেন এক মিষ্টি প্রেমগাথার।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির