,

উ. কোরিয়াকে নজিরবিহীন জবাবের হুঁশিয়ারি দ. কোরিয়ার

অনলাইন ডেস্ক : উত্তর কোরিয়াকে শক্ত প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল। তিনি বলেছেন, উত্তর কোরিয়া যদি পারমাণিক পরীক্ষার দিকে অগ্রসর হয় তাহলে মিত্রদেশগুলোর সঙ্গে নজিরবিহীন যৌথ জবাব দেওয়া হবে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

একই সঙ্গে ইউন সুক-ইওল উত্তরকে নিষিদ্ধ পারমাণবিক অস্ত্র-ক্ষেপণাস্ত্রের ক্রমবিকাশ থেকে নিরুৎসাহিত করতে দেশটিকে সাহায্য করার জন্য চীনকে আহ্বান জানান। গতকাল সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন ইউন সুক।

উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত চীন। এ ছাড়া দেশটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। এই হিসেবে ইউন সুক চীনকে এসব দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেছেন, চীন এই দায়িত্ব পালন না করলে এই অঞ্চলে ‘সামরিক সম্পদের’ স্রোত আসবে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট আরও বলেছেন, এটা নিশ্চিত চীনের উত্তর কোরিয়াকে প্রভাবিত করার ক্ষমতা আছে এবং চীনের এই কাজে জড়িত থাকাটা দায়িত্ব। তবে শান্তি ও স্থিতিশীলতার জন্য চীন এই প্রভাব প্রয়োগ করবে কি না তা তাদের ওপর নির্ভর করছে।

সপ্রতি একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেই যাচ্ছে উত্তর কোরিয়া। এই নিয়ে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে উত্তেজনা তুঙ্গে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির