,

বাংলাদেশের প্রখ্যাত মৃত্তিকা বিজ্ঞানী নাসিরনগরের কৃতি সন্তান ড. রফিক এম ইসলামের দাফন সম্পন্ন

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর  : কানাডায় বসবাসকারী বাংলাদেশের প্রখ্যাত মৃত্তিকা বিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ড. রফিক এম ইসলামের (৮০) গ্রামের বাড়ি নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নের খান্দুরা পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। রবিবার বাদ জোহর খান্দুরা বায়তুল আমান জামে মসজিদ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। তার অছিয়ত অনুযায়ী খান্দুরা পারিবারিক কবরস্থানে পরিবারের আপনজনদের পাশে তাকে দাফন করা হয়। রফিকুল ইসলামের আপন ভাতিজা প্রগতিশীল গণতান্ত্রিক জোটের মহাসচিব এস এম শাহিদুল হক তাজুল জানান,রবিবার ভোর ৫ টায় চাচার মরদেহ বহনকারী কার্গো বিমানে ঢাকায় পৌঁছায়।

সকাল ৮টার দিকে হেলিকপ্টারযোগে মাধবপুর উপজেলার ছাতিয়াইন স্কুল এন্ড কলেজ মাঠে নেয়া হয়।এখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরদেহ তার গ্রামের বাড়ি খান্দুরা গ্রাজুয়েটস্ হাউজে আনা হয়। তাকে একনজর দেখতে দলে দলে নারী পুরুষরা ছুটে আসেন। পরে বাদ জোহর খান্দুরা বায়তুল আমান জামে মসজিদ মাঠে তৃতীয় নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার অছিয়ত অনুযায়ী আপনজনদের কবরের পাশে তাকে শায়িত করা হয়। তার জানাজায় অংশ নেন এলাকার জনপ্রতিনিধি,গন্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক মানুষ।

উল্লেখ্য, রক্তজনিত সমস্যার কারণে গত ৯ নভেম্বর বুধবার সকাল ১০ ঘটিকার সময় কানাডার একটি হাসপাতালে ইন্তেকাল করেন। পরে কানাডা এভমানটন আল রাশিদ মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন।

 

 

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯