,

ই-ভ্যালির জালিয়াতি মামলার শুনানি ২২ জানুয়ারি

news-image

নিজস্ব প্রতিবেদক : বহুল আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির বিরুদ্ধে দায়ের হওয়া জালিয়াতি মামলার অভিযোগ গঠনে শুনানির জন্য আগামী বছরের ২২ জানুয়ারি তারিখ ধার্য করেছেন আদালত।

রোববার (২৭ নভেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবা ছন্দা এ আদেশ দেন। এদিন অভিযোগ গঠন শুনানির তারিখ নির্ধারিত ছিল। আকাশের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শুনানি পিছিয়ে নতুন তারিখ নির্ধারণ করেন।

এই মামলার আসামিরা হলেন- ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল, তার স্ত্রী ও ই-ভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং ভাইস প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল মামুন ওরফে আকাশ।

গত ১০ সেপ্টেম্বর ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) ও এই মামলা তদন্তকারী কর্মকর্তা মো. আনিসুর রহমান ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত অভিযোগপত্র জমা দিয়েছিলেন।

অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, ই-ভ্যালির ব্যবস্থাপক জাহেদুল ইসলাম, উর্ধ্বতন কর্মকর্তা নাসির আহমেদ ও বাইক বিভাগের কর্মকর্তা সাকিব রহমানের সঠিক ঠিকানা পাওয়া যায়নি। যে কারণে তার নাম অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির