,

বিএনপির সমাবেশের আগে রাজশাহী বিভাগে পরিবহন ধর্মঘট

news-image

নাটোর প্রতিনিধি : রাজশাহী বিভাগের ৮ জেলায় পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক শ্রমিক পরিষদ। মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধ না হলে আগামী ১ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করবে বলে জানিয়েছে তারা।

আজ শনিবার নাটোর শহরের কানাইখালী এলাকায় আরপি কমিউনিটি সেন্টারে নাটোর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বিভাগীয় মালিক-শ্রমিক ঐক্য পরিষদের যৌথসভা শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।অ সভা শেষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ কথা জানান রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক শ্রমিক পরিষদ সভাপতি সাফকাত মঞ্জুর বিপ্লব । সভায় প্রধান অতিথি ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান।

লিখিত বক্তব্যে সাফকাত মঞ্জুর বিপ্লব বলেন, সড়ক পরিবহন আইন-২০১৮ সংশোধান করা সহ হাইকোর্টের নির্দেশানুযায়ী মহাসড়ক ও আঞ্চলিক সড়কে থ্রি হুইলার ,সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ ও জ্বালানি তেলসহ যন্ত্রাংশের মুল্য হ্রাস করা সহ ১১ দফা বাস্তবায়নে সরকারের নিকট দাবি জানানো হয়। ৩০ নভেম্বরের মধ্যে দাবি বাস্তবায়ন করা না হলে আগামী ১ ডিসেম্বর থেকে অনিদৃষ্টকালের জন্য রাজশাহী বিভাগের ৮ জেলায় পরিবরহন ধর্মঘটের ঘোষণা দেওয়া হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, পাবনা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মমিনুল হক মোমিন, সিরাজগঞ্জ বাস-কোচ মালিক সমিতির সভাপতি আতিকুল ইসলাম আতিক, চাপাঁইনবাবগঞ্জ বাস মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, নাটোর জেলা পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি কামরুল ইসলাম, বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি লক্ষণ পোদ্দার, সাধারণ সম্পাদক মজিবর রহমান প্রমুখ।

এদিকে, আগামী ৩ ডিসেম্বর রাজশাহীতে বিভাগীয় গণসমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। বিএনপির বিভিন্ন বিভাগীয় সমাবেশের আগে ধর্মঘট দিয়েছে সংশ্লিষ্ট জেলা ও আশপাশের জেলার পরিবহন মালিক-শ্রমিক সংগঠন। এর আগে ময়মনসিংহ, বরিশাল, খুলনা, ফরিদপুর, সিলেট, রংপুর ও সবশেষ আজ শনিবার কুমিল্লা বিভাগীয় গণসমাবেশের আগেও এমন ধর্মঘট ডাকা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী