,

‘জীবনশঙ্কা’ নিয়ে জনসমুদ্রে ইমরানের জ্বালাময়ী ভাষণ

news-image

অনলাইন ডেস্ক : গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমবারের মতো জনসমাবেশে হাজির হয়েছেন পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। রাওয়ালপিণ্ডির ওই র‍্যালিতে হাজার হাজার মানুষের সমাগম হয়েছে। আজ শনিবার বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

পিটিআই-এর সমর্থকরা পাকিস্তানের বিভিন্ন প্রান্ত থেকে গাড়িতে করে, হেঁটে, বিভিন্ন যানবহনে করে সেখানে উপস্থিত হয়েছেন। তাদের হাতে ছিল প্লাকার্ড, মুখে ছিল ইমরানপন্থী স্লোগান। পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী সমর্থকদের মৃত্যুভয় উপেক্ষা করে বেঁচে থাকার আহ্বান জানান।

শনিবারের এই জনসভায় ইমরান খান অভিযোগ করেন, তিন ক্রিমিনাল তাকে আবার হত্যাচেষ্টার অপেক্ষায় আছে। তিনি বলেছেন, যখন আমি গুলিবিদ্ধ হই এবং পড়ে যাই বুলেট আমার মাথার ওপর দিয়ে চলে গেছে। আমি জানি, আল্লাহ আমায় বাঁচিয়েছেন। যেখানে আমি দাঁড়িয়ে ছিলাম সেখানে ১২ জন গুলিবিদ্ধ হন। ফয়সাল জাভেদ, আহমেদ ছাত্তা এবং অন্যরা গুলিবিদ্ধ হন। আমার এক নিরাপত্তারক্ষী ৬ টি বুলেটে বিদ্ধ হন কিন্তু সে বেঁচে গেছে।

আল্লাহর কৃপায় সবাই বেঁচে গেছেন বলে উল্লেখ করেন দেশটির এই সাবেক প্রধানমন্ত্রী। এই সময় ইমরান খান বলেন, ভয় পুরো জাতিকে দাসে পরিণত করে। তিনি এসময় সমর্থকদের হুমকি বা সংঘর্ষের ভয় পাওয়া উচিৎ নয় বলে আহ্বান জানান।

ভাষণে তিনি স্বীকার করেছেন, সরকার থাকাকালে তিনি দূর্নীতি রুখতে পারেন নি। তিনি বলেছেন, ক্ষমতাধরদের আইনের আওতায় আনতে তিনি ব্যর্থ হয়েছে।

এর আগে গতকাল শুক্রবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ ইমরান খানকে এই জনসভা পিছিয়ে নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ইমরান খানের ওপর জঙ্গি গোষ্ঠীগুলো হামলা চলাতে পারে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯