,

এবার ছিটকে গেলেন ব্রাজিলের আরেক তারকা

news-image

স্পোর্টস ডেস্ক : অ্যাঙ্কেলের চোটে বিশ্বকাপের গ্রুপপর্বে আর খেলা হচ্ছে না নেইমারের, সেটা বলতে গেলে একপ্রকার নিশ্চিত। এবার ছিটকে গেলেন ব্রাজিলের আরও এক তারকা। ডিফেন্ডার দানিলোও চোটের কারণে খেলতে পারবেন না গ্রুপপর্বের বাকি দুই ম্যাচ।

দানিলো সার্বিয়ার বিপক্ষে ব্রাজিলের গ্রুপপর্বের ম্যাচে প্রথম একাদশেই ছিলেন। কিন্তু ম্যাচের শেষে তাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়। ব্রাজিল দলের পক্ষ থেকে অবশেষে নিশ্চিত করা হয়েছে, নেইমারের মতোই অ্যাঙ্কেলের চোটে পড়েছেন দানিলো।

ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন জানিয়েছে, ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ফুলব্যাক দানিলোর অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে ‌’টিএনটি স্পোর্টস ব্রাজিল’ বলছে, ৩১ বছর বয়সী এই ডিফেন্ডার সুইজারল্যান্ড এবং ক্যামেরুনের বিপক্ষে বাকি দুই ম্যাচ খেলতে পারবেন না।

দানিলো ব্রাজিল দলের গুরুত্বপূর্ণ সদস্য। দেশের হয়ে ৪৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। দুই তারকার চোট ব্রাজিল শিবিরে তাই বড় দুশ্চিন্তা হয়েই এসেছে।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির