,

রিচার্লির দুর্দান্ত গোলে দুই লিড ব্রাজিলের

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথমার্ধে গোল শূন্য সমতার পর দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে রিচার্লিসনের গোলে ১-০ গোলের লিড নেয় ব্রাজিল। এরপর ৭৩ মিনিটে দুর্দান্ত এক গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে নিয়েছেন রিচার্লি।

এরআগে প্রথমার্ধে দুটি পরিষ্কার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি ব্রাজিল। ম্যাচের ৩৪ মিনিটে ফাঁকায় বল পেয়েছিলেন রাফিনহা। জোরের ওপর শট নিলে ব্রেক থ্রু পেয়েও যেতে পারতো। কিন্তু তার শট ছিল একেবারের ধীর।

এরপর ম্যাচের ৪১ মিনিটে লম্বা করে বাড়ানো কাসেমিরোর শট পেয়ে যান ভিনিসিয়াস জুনিয়র। কিন্তু বাঁ প্রান্ত থেকে গোলরক্ষককে ফাঁকা পেয়েও লক্ষ্যে শটে নিতে পারেননি তিনি।

এর বাইরে সেলেকাও বলার মতো সুযোগ তৈরি করতে পারেনি। সার্বিয়া পারেনি ব্রাজিলের জালে কোন শট নিতে। তবে ৪১ শতাংশ পজিশন ধরে রেখেছিল ইউরোপের দলটি।

কাতার বিশ্বকাপে একের পর এক ঘটছে দুর্ঘটনা। আর্জেন্টিনা ও জার্মানি তাদের প্রথম ম্যাচে হেরেছে। ব্রাজিলের তাই জয় দিয়ে আসর শুরু করার চ্যালেঞ্জ।

ব্রাজিলের শুরুর একাদশ: অ্যালিসন বেকার, দানিলো, থিয়াগো সিলভা, মার্কুইনোস, অ্যালেক্স সান্দ্রো, কাসেমিরো, লুকাস পাকুয়েতা, নেইমার, ভিনিসিয়াস জুনিয়র, রিচার্লিসন, রাফিনহা।

সার্বিয়ার শরুর একাদশ: মিলানকোভিক সাভিক, পাবলোভিক, মিলেনকোভিক, ভেলিজকোভিক, মালাদেনোভিক, সার্জি মিলানকোভিক সাভিক, গুদেলজি, লুকিক, জিভকভিক, তাদিক, মিত্রোকোভিক।

এ জাতীয় আরও খবর

ইউপি নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয়

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি