,

শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষক

news-image

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদন ও ভালো দাম পাওয়ার আশা করছেন তারা।

সরেজমিনে দেখা গেছে, সেপ্টেম্বর মাস থেকে কুড়িগ্রামের বিভিন্ন উপজেলায় শুরু হয়েছে শীতকালীন সবজি চাষ। অনুকূল আবহাওয়ায় মাঠজুড়ে শোভা পাচ্ছে লাউ, শিম, ফুলকপি , বাঁধাকপি, বেগুন, মুলা ও বিভিন্ন প্রকার শাক সবজি।

জমিতে নিড়ানি, কীটনাশক প্রয়োগ ও সেচ প্রদানে ব্যস্ত সময় পার করছেন কৃষক ও কৃষাণীরা। আবার কোথাও কোথাও আগাম সবজি বিক্রিও করছেন অনেক চাষি।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি শীত মৌসুমে কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলায় প্রায় ৭ হাজার ২৫০ হেক্টর জমিতে শীতকালীন নানা জাতের সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে এখন পর্যন্ত সবজি চাষ হয়েছে ২ হাজার ৬৫০ হেক্টর জমিতে।

রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের কৃষক নজরুল ইসলাম বলেন, কপি চাষে বর্তমানে এক একর জমিতে খরচ হয় প্রায় এক লাখ টাকা। কারণ সার ও কীটনাশকের দাম একটু বেশি। তারপরও বর্তমান যে বাজার আছে এই রকম বাজার থাকলে লাভ হওয়ার সম্ভাবনা আছে। পরে যদি বাজার পড়ে যায় তাহলে লোকসান হওয়ার সম্ভাবনা অনেক বেশি।

কৃষক মাহাবুব রহমান বলেন, গত বছর ১ বিঘা জমিতে শিম চাষ করে ভালোই লাভবান হয়েছি। এবারও এক বিঘা জমিতে শিম চাষ করছি। ক্ষেতে ভাইরাস ধরছে। কীটনাশক দিচ্ছি কোন কাজ হচ্ছে না। কি যে হবে চিন্তায় আছি।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিপ্লব কুমার মোহন্ত বলেন, কুড়িগ্রাম জেলায় এবছর শীতকালীন শাক সবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ হাজার ২৫০ হেক্টর। ইতিমধ্যে ২ হাজার ৬৫০ হেক্টর জমিতে অর্জিত হয়েছে। আশা করা যায় অনুকূল আবহাওয়া থাকলে পর্যাপ্ত ফলন হবে। কৃষকরা আর্থিকভাবে লাভবান হবে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না