সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওজন কমাতে ডাবের পানি কখন খাবেন?

news-image

অনলাইন ডেস্ক : যারা ওজন কমানোর প্রক্রিয়ায় আছেন তাদের খাদ্যতালিকায় ডাবের পানি থাকে। ডাবের পানি শরীর থেকে অতিরিক্ত ওজন ঝরাতে সহায়তা করে। ঠান্ডা ও স্বাদযুক্ত প্রাকৃতিক এই পানীয় শরীর কেবল সতেজই রাখে না এটি মেদমুক্ত দেহ পেতেও সহায়তা করে।

পুষ্টিবিদদের মতে, ডাবের পানি সবচেয়ে হাইড্রেটিং পানীয় যা চর্বি ঝরাতে সহায়তাও করে।

ক্যালরি ও কার্বোহাইড্রেটের পরিমাণ কম: ডাবের পানিতে ক্যালরির পরিমাণ খুবই কম থাকে যার ফলে পেটে প্রশান্তি আনে ও হালকা লাগে। এতে থাকা পটাশিয়াম ও বায়ো-এনজাইম বিপাকে সহায়তা করে। এতে কার্বোহাইড্রেটের পরিমাণ কম থাকা সত্ত্বেও দীর্ঘক্ষণ পেটে ভরা রাখে।

চিনিমুক্ত: অন্যান্য ফলের জুসের চেয়ে ডাবের পানিতে উচ্চমাত্রায় খনিজ উপাদান থাকে। এতে সুগারের মাত্রা খুবই কম। অত্যন্ত পুষ্টিকর এই পানীয় আপনার ইলেক্ট্রোলাইটের মাত্রা স্থিতিশীল করে যার ফলে ওজন কমাতে সাহায্য করে।

বিপাকে সহায়ক: ডাবের পানিতে উচ্চমাত্রায় পুষ্টি উপাদান, পটাশিয়াম ও এনজাইম রয়েছে যা বিপাকে সহায়তা করে এবং অধিক ক্যালরি পোড়াতে সহায়ক। স্বাস্থ্যকর হজমের জন্য ডাবের পাসি হতে পারে সেরা বিকল্প।

দ্বিগুণ খেতে সহায়ক: ডাবের পানিতে লরিক অ্যাসিড রয়েছে যা প্রচুর পরিমাণে খেতে সহায়তা করে। এই পানীয়তে চর্বি নেই বললেই চলে। এটি পান করে দিন শুরু করতে পারেন। যেহেতু এতে পটাশিয়াম বেশি থাকে এটি আপনাকে ওজন কমাতে সাহায্য করে। আপনার শরীর থেকে আরও সোডিয়াম বের করে দিতে সাহায্য করবে।

ডাবের পানি পানের সঠিক সময়: ডায়েটিশিয়ানদের মতে, দিনের শুরুতে খালি পেতে ডাবের পানি পান করার উপযুক্ত সময়। এছাড়াও দিনে তিনবার এই পানি পান করতে পারেন। এতে শরীর থেকে বাড়তি চর্বি ঝরে যাবে। ডাবের পানি শরীরে শক্তি বাড়ানোর পাশাপাশি ওজন কমাতেও সহায়ক। এটি কিডনি ও হার্টের স্বাস্থ্যের জন্য উপকারী। এটি রক্তে সুগারের মাত্রা ঠিক রাখতে সহায়তা করে।

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে