,

ব্রাহ্মণবাড়িয়ায়  টাকা না দেওয়ায় ছেলের ছুরিকাঘাতে বাবা খুন

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় টাকা না দেওয়ায় ছেলের ছুরিকাঘাতে খুন হয়েছেন মগল মিয়া (৫৫) নামের এক বাবা।রোববার (২৩ অক্টোবর) ভোরে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটেছে। নিহত মগল মিয়া ওই এলাকার মৃত নবী হোসেনের ছেলে। ঘটনার পরই বাড়ি ছেড়ে পালিয়েছেন ঘাতক ছেলে মনির হোসেন (৩১) ও তার স্ত্রী।
প্রতিবেশী ও স্থানীয়রা জানায়, মগল মিয়া দীর্ঘদিন ধরে সৌদি আরব ছিলেন। এক মাস আগে তিনি দেশে ফিরেন। তার দুই ছেলে ও তিন মেয়ের মধ্যে মনির সবার বড়। মনির ছিলেন অনেকটা ভবঘুরে প্রকৃতির। ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বাড়িতে ফেরেন মগল মিয়া। কিছুক্ষণ পর বাবার কাছে টাকা চান মনির। বাবা টাকা দিতে অস্বীকৃতি জানালে মনির উচ্চস্বরে চেঁচামেচি শুরু করেন। এক পর্যায়ে বাবার বুকে ছুরিকাঘাত করেন তিনি। গুরুতর আহত অবস্থায় স্বজনরা মগল মিয়াকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান।
সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন  বলেন, তাদের পারিবারিক বিরোধ ছিল। ঘাতক ছেলে মনির ও তার স্ত্রী ঘটনার পর পালিয়ে যান। তাদের আটক করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির