,

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেললাইন ওপর বসে থাকা অবস্থায় ট্রেনে কাটা পড়ে এক নারী ও এক পুরুষের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে আখাউড়া স্টেশনের রেলওয়ে কলোনির কাছে এ দুর্ঘটনা ঘটে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলীম হোসেন শিকদার বলেন, রাত ১২টা থেকে সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে আখাউড়া আসা তিতাস ট্রেনটি ঘুরিয়ে (সান্টিং) আনার সময় রেললাইনের ওপর বসে থাকা এক নারী ও এক পুরুষকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়।
তিনি আরও জানান, স্হানীয় ও প্রর্তক্ষদর্শী সূএে জানা যায় তারা দুইজনই মদ্যপ অবস্থায় ছিলেন।মারা যাওয়ারা ভবঘুরে ছিলেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর