মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘সুদের টাকার লাগি জীবন দিলো, আমার জীবন চলব কেমনে’

news-image

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : দীর্ঘদিন ধরে উচ্চহারে সুদ দিলেও তাদের (সুদ কারবারি) আসল টাকা শোধ হয়নি। উল্টো সাড়ে তিন লাখ টাকা দাবি করেন তারা। এজন্য চাপে ছিলেন। সুদের টাকার লাগি জীবন দিলো, আমার মেয়ে আর আমার জীবন চলব কেমনে। কি হবে আমাদের। আমাদের সাগরে বাশাইয়া দিয়া গেল। আমার মেয়ে বাবা হারাল। আর আমি স্বামী। আমার স্বামীর মতো এভাবে কারও জীবন যেন দিতে না হয়।’

কথাগুলো বলছিলেন সুদের টাকার চাপ সইতে না পেরে আত্মহত্যা করা ফয়সাল আহমেদ সৌরভের স্ত্রী তাসলিমা আক্তার। এসময় তিনি সৌরভের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের কঠিন শাস্তি দাবি করেন।

উপজেলা বালিজুরী ইউনিয়নের পাতারী গ্রামের আজিজুর রহমানের ছেলে সৌরভ কয়েক বছর আগে বিয়ে করেন। তাদের ফাইজা নামে চার মাসের এক মেয়ে রয়েছে। সৌরভের এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছেন না তার মা বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন, প্রতিবেশী ও বন্ধু মহল।

এদিকে, পুত্র শোকে কাতর মা-বাবা। শুধু আহাজারী করছেন। কিছুদিন হলো সৌরভের দাদী মারা গেছেন। সেই শোক কাটতে না কাটতেই এভাবে সৌরভ মারা যাবে তা কেউই ভাবতেও পারছেন না। সবার চাওয়া একটাই ওই সুদ কারবারিদের দৃষ্টান্ত মূলক শাস্তি যাতে করে এভাবে কারো জীবন দিতে না হয়।

জানা যায়, সৌরভের বাবা-চাচা চারজন। এখনও যৌথ পরিবারেই বসবাস তাদের। সবার বড় সৌরভ। তিনি খুব সহজ সরল ছিলেন। সব সময় তিনি নিজেকে আর সংসার নিয়েই ভাবতেন। তাই বালু ও পাথরের ব্যবসায় জড়িত হয়। অর্থের জন্য পরিবারের কাছে না চেয়ে নিজেই চেয়েছিলেন কিছু করবেন। তাই এক লাখ টাকা সুদে আনেন শফিকের কাছ থেকে। এনে ব্যবসা করেন রফিককে সঙ্গে।এই রফিক আর শফিক কৌশলে সৌরভকে সুদের ফাঁদে ফেলে তিন থেকে চার বছর চড়া সুদ নেন। দীর্ঘদিন ধরে উচ্চহারে সুদ দিলেও তাদের আসল টাকা শোধ হয়নি। উল্টো সাড়ে তিন লাখ টাকা দাবি করেন শফিক ও রফিক। হুমকিসহ নানা ভয়ভীতি দেখায় অন্যদিকে রফিক তার সঙ্গে ব্যবসায়ীক লেনদেন থাকায় তার টাকা ও শফিকের সুদের টাকার জন্য চাপ দেন।

এমনকি গত বৃহস্পতিবার চুনাপাথর ভর্তি নৌকা সুদের টাকার জন্য পাটলাই নদীর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের কামালপুর গ্রামে আটকে দেয় ‘সুদখোর’ রফিক মিয়া। এতে করে দিশেহারা হয়ে পড়েন সৌরভ। সৌরভের ভলহেড নৌকা আটক করে টাকা দাবি করে ভয়ভীতি, হুমকি ও মানুষিকভাবে চাপ সৃষ্টি করেন এরপরেই দিশেহারা হয়ে পড়েন সৌরভ। গত বৃহস্পতিবার রাত সাতটায় রফিক ও শফিককে দায়ী করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেন। এরপর তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন।

আত্মহত্যার আগে তিনি যে স্ট্যাটাস দিয়েছিলেন-
‘আমি গলায় দরি দিমাল তোই রফিকের লাগি তোই আমারে কাবু করিয়া লাষ বানাই লি, তোই ভাল থাক বেইমান, সফিকের কাছ থেকে এক লক্ষ টাকা আনছিলাম সুদে, তিন লক্ষ টাকা সুদ দিয়েও সারে তিন লক্ষ এখনও পায়, এই রফিক আর সফিকের লাগি আত্মহত্যা করলাম, ভাল থাক আমার পরিবার মা ফাইজা আমায় ক্ষমা করো
মা বাবা, ভাই বোন তোমারা ক্ষমা করিয়
বউ তোমাকে কিছু বলার নাই….?
ইতি
এক কাপুরুষ!!’

এদিকে এ ঘটনায় রফিক ও শফিককে দায়ি করে ও অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ সুদ ব্যবসায়ী ও মামলার প্রধান দুই আসামিকে খুঁজছে। এর সত্যতা নিশ্চিত করেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত সোহেল রানা।

ওসি সোহেল বলেন, খুব শিগগিরই আসামিদের গ্রেপ্তার করা হবে। তারা কোনোভাবেই রক্ষা পাবে না। তাদের আটক করে দ্রুতই আদালতে সোপর্দ করা হবে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

এ জাতীয় আরও খবর

৬ উইকেটের জয়ে সিরিজ সমতায় ফিরল বাংলাদেশ

তানজিদের ফিফটি, এগোচ্ছে বাংলাদেশ

সৃজিতের সঙ্গে কাজ করতে চান অপু

৩৪ দিনে হামের উপসর্গ ২৩ হাজার ৬০৬ শিশুর

নিজ জেলা বগুড়ায় পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, দিনব্যাপী কর্মসূচি

আগের সরকারের ব্যর্থতায় হাম-রুবেলা প্রাদুর্ভাব বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

সাবেক মেয়র তাপস ও স্ত্রী আফরিনের ৬ ক্রেডিট কার্ড ব্যবহারে নিষেধাজ্ঞা

চার ম্যাচ হাতে রেখেই ৩৫তম লিগ শিরোপা বায়ার্ন মিউনিখের দখলে

উপসাগরে ইরানি কার্গো জাহাজ আটক, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা চরমে

বিএনপির সংরক্ষিত নারী আসনের তালিকায় নেই শোবিজের পরিচিত মুখগুলো

পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিল আদালত

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর তালিকা ঘোষণা