,

বিএনপির সংরক্ষিত নারী আসনের তালিকায় নেই শোবিজের পরিচিত মুখগুলো

news-image

বিনোদন প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাননি দেশের বিনোদন অঙ্গনের কয়েকজন পরিচিত তারকা। মনোনয়নপ্রত্যাশীদের তালিকায় থাকলেও শেষ পর্যন্ত বাদ পড়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীন, কনকচাঁপা, রিজিয়া পারভীন এবং অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।

সোমবার রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এ তালিকা প্রকাশ করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এর আগে সংরক্ষিত নারী আসনের জন্য এই তারকারা দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন এবং বিএনপির মনোনয়ন বোর্ডের সাক্ষাৎকারেও অংশ নেন। বিভিন্ন আসনের প্রতিনিধিত্বের লক্ষ্য নিয়ে তারা আবেদন করেছিলেন।

তথ্য অনুযায়ী, কনকচাঁপা সিরাজগঞ্জ-১ আসনের জন্য, বেবী নাজনীন নীলফামারী-৪ আসনের জন্য, রিজিয়া পারভীন কিশোরগঞ্জ অঞ্চল থেকে এবং রুকাইয়া জাহান চমক কুষ্টিয়া থেকে মনোনয়ন চান।

তবে শেষ পর্যন্ত চূড়ান্ত তালিকায় জায়গা না পাওয়ায় তাদের রাজনৈতিক যাত্রার এই ধাপে প্রত্যাশা পূরণ হয়নি

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড