,

উপসাগরে ইরানি কার্গো জাহাজ আটক, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা চরমে

news-image

উপসাগরীয় অঞ্চলে ইরানের পতাকাবাহী একটি কার্গো জাহাজ আটক করেছে মার্কিন নৌবাহিনী বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, “তৌসকা” নামের ওই জাহাজটি নির্দেশ অমান্য করায় তা জব্দ করা হয়েছে।

ট্রাম্পের দাবি অনুযায়ী, প্রায় ৯০০ ফুট দীর্ঘ জাহাজটিকে থামার নির্দেশ দেওয়া হলেও তা মানেনি। পরে মার্কিন নৌবাহিনী জাহাজটির ইঞ্জিনরুমে আঘাত করে সেটিকে অচল করে দেয় এবং নিয়ন্ত্রণে নেয়।

অন্যদিকে ইরান এই ঘটনাকে “যুদ্ধবিরতি লঙ্ঘন” এবং “সশস্ত্র জলদস্যুতা” হিসেবে আখ্যা দিয়ে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে। দেশটির সামরিক সূত্র জানায়, যুক্তরাষ্ট্র একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে তার নেভিগেশন ব্যবস্থা অচল করেছে এবং জোরপূর্বক দখল নিয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড প্রকাশিত ভিডিওতে একটি নৌযানকে কার্গো জাহাজটির দিকে অগ্রসর হতে দেখা যায়, পাশাপাশি গুলিবর্ষণের দৃশ্যও দেখা গেছে বলে দাবি করা হয়েছে।

ট্রাম্প আরও জানান, জাহাজটি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় ছিল এবং এতে সন্দেহজনক কার্যক্রমের তথ্য রয়েছে। বর্তমানে জাহাজটি মার্কিন নিয়ন্ত্রণে রয়েছে এবং এর ভেতরের মালামাল যাচাই করা হচ্ছে।

ঘটনার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। ইরান জানিয়েছে, এই ঘটনার উপযুক্ত জবাব দেওয়া হবে এবং তারা কোনো অবস্থাতেই নীরব থাকবে না।

এদিকে চলমান সংকট নিরসনে আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক আলোচনা চললেও দুই পক্ষের অবস্থান এখনও কঠোর। যুক্তরাষ্ট্র নৌ অবরোধ অব্যাহত রাখার কথা বললেও ইরান আলোচনায় অংশ নেওয়ার শর্ত হিসেবে অবরোধ প্রত্যাহারের দাবি জানিয়েছে।

বিশ্লেষকদের মতে, এই ঘটনার পর উপসাগরীয় অঞ্চলে সামরিক ও কূটনৈতিক উত্তেজনা নতুন করে বাড়তে পারে।

এ জাতীয় আরও খবর

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ

নেতানিয়াহু সাথে আবুধাবির বৈঠকে ১০ দেশের প্রতিনিধি

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার