রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর তালিকা ঘোষণা

news-image

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিএনপি। সোমবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ তালিকা ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এর আগে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের তালিকায় অনুমোদন দেন। ঘোষিত তালিকায় অভিজ্ঞ ও নতুন—দুই ধরনের নেত্রীই স্থান পেয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ মে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২১ এপ্রিল, আর যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। আপিলের সুযোগ থাকবে ২৬ এপ্রিল, যা নিষ্পত্তি করা হবে ২৭ ও ২৮ এপ্রিলের মধ্যে। ৩০ এপ্রিল প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পর ভোটগ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

তবে অতীতের ধারা অনুযায়ী, এসব আসনে অনেক সময় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সে ক্ষেত্রে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনেই ফল নির্ধারণ হয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আসন বণ্টনে বিএনপি জোট পেয়েছে ৩৬টি আসন, জামায়াতে ইসলাম জোট ১৩টি এবং স্বতন্ত্রদের জন্য রয়েছে একটি আসন।

প্রার্থী বাছাইয়ের আগে দুই দিনে বিভাগভিত্তিক সাক্ষাৎকার নেয় বিএনপির মনোনয়ন বোর্ড। এতে শত শত আগ্রহী প্রার্থীর জীবনবৃত্তান্ত যাচাই করা হয় এবং তাদের রাজনৈতিক পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করা হয়। শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্তের ওপর আস্থা রেখেই প্রার্থীরা মনোনয়ন প্রক্রিয়ায় অংশ নেন।

দলীয় সূত্রে আরও জানা গেছে, মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেওয়ার ক্ষেত্রে ব্যাপক সাড়া পাওয়া যায়। বিভিন্ন পেশার নারীরা এতে অংশ নেন, যা দলটির ভেতরে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির ইঙ্গিত দেয়।

বাংলাদেশে সংরক্ষিত নারী আসনের সংখ্যা ধাপে ধাপে বৃদ্ধি পেয়ে বর্তমানে ৫০টিতে দাঁড়িয়েছে, যা নারীদের রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের