রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিমের হালি ৭০ টাকা!

news-image

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে এক সপ্তাহের ব্যবধানে মুরগির ডিমের দাম হালিপ্রতি প্রায় দ্বিগুণ বেড়েছে। খুচরা ও পাইকারি পর্যায়ে প্রতি হালিতে দাম বেড়েছে ১৫ থেকে ১৭ টাকা। এ ছাড়া হাঁসের ডিমের দাম হালিতে বেড়েছে ২২ থেকে ২৫ টাকা।

জানা গেছে, ‘গরিবের প্রোটিন’ হিসেবে খ্যাত মুরগির ডিম এক সপ্তাহ আগেও স্থানীয় বাজারে পাইকারি পর্যায়ে প্রতি হালি ৩৫ টাকা এবং খুচরা পর্যায়ে ৩৭ টাকা দরে বিক্রি হয়েছে। এখন সেই ডিম পাইকারি পর্যায়ে প্রতি হালি ৪৮ টাকা এবং খুচরা পর্যায়ে ৫৫ টাকা হালি দরে বিক্রি হচ্ছে। এছাড়া ৪৫ টাকা হালি দরের হাঁসের ডিম খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭২ টাকায়। এর মানে একটি হাঁসের ডিম কিনতে হচ্ছে ১৮ টাকায়।

আজ শনিবার সরেজমিনে দেখা গেছে, পাইকারি বাজারে লেয়ার মুরগির ডিম প্রতি হালি ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি সাদা কক মুরগির ডিম বিক্রি হচ্ছে প্রতি হালি ৪৮ টাকা দরে। শহরের মুদি দোকানগুলোতে এই লেয়ার মুরগির ডিমই প্রতি হালি ৫৬ টাকা এবং হাঁসের ডিম ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে।

স্কুল শিক্ষিকা উম্মে হাবিবা বলেন, গত শুক্রবার তিনি প্রতি হালি ডিম কিনেছেন ৩৫ টাকা দরে। সপ্তাহ শেষে বৃহস্পতিবার একই আড়তে ডিম কিনতে গেলে দাম রাখা হয় প্রতি হালি ৫০ টাকা।

ডিমের বাড়তি দামে ক্ষুব্ধ এই শিক্ষিকা আরও বলেন, ‘তেলের দাম বাড়ার পর নিত্যপণ্যের বাজারে আগুন লেগেছে। সবজি থেকে শুরু করে চাল, ডাল, মসলা, সয়াবিন, মাছ, মাংসসহ নিত্যপ্রয়োজনীয় সব দ্রব্যের দাম ঊর্ধ্বমুখী। আগে ১২ হাজার টাকায় সংসারের মাসের খরচ চলে যেত। এখন ১৮ হাজার টাকায় হিমশিম খেতে হচ্ছে।’

উপজেলার পৌরবাজারের ক্রেতা আমেনা বেগম এক সপ্তাহ আগে এক হালি হাঁসের ডিম কিনেছেন ৪৮ টাকায়। গত বৃহস্পতিবার দোকানে গিয়ে দেখেন, সেই ডিম এক লাফে হালিতে ২২ টাকা বেড়ে এখন ৭০ টাকা। তবে দাম বাড়লেও লাভ বাড়েনি বলে দাবি করেছেন ডিম ব্যবসায়ীরা। তাদের অনেকে বলেন, জ্বালানি তেলের দাম বাড়ার পর পরিবহন খরচ বেড়েছে। এ কারণে ডিমের দাম বাড়ছে। আগে প্রতি হালি ডিমে যে লাভ করেছি, এখন সেই টাকাও লাভ হচ্ছে না।

ঠাকুরগাঁও ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ সাদি বলেন, ‘খুব শিগগির ডিমের বাজারে অভিযান পরিচালনা করা হবে। যারা ক্রয়মূল্যের চেয়ে অতিরিক্ত দামে ডিম বিক্রি করবেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের