,

ওসমানী হাসপাতালের আন্দোলন স্থগিত

news-image

নিজস্ব প্রতিবেদক : সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের দুই শিক্ষার্থীকে বহিরাগত কর্তৃক মারধরের ঘটনায় শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের চলমান আন্দোলন আগামী এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সেমিনার রুমে অনুষ্ঠিত সভা শেষে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসকরা।

ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল মুন্তাকিম চৌধুরী বলেন, হামলার ঘটনার প্রধান আসামি দিব্যকে পুলিশ রাতে গ্রেপ্তার করেছে। এর পরিপ্রেক্ষিতে আজ আমাদের সঙ্গে বৈঠক হয়। এ সময় ভিসি, পরিচালকসহ সকলেই কর্মসূচি প্রত্যাহার করার দাবি জানালে আমরা চলমান আন্দোলন স্থগিত করি। মামলার প্রধান আসামি গ্রেপ্তার হলেও আরও কিছু আসামি গ্রেপ্তার না হওয়ায় আগামী এক সপ্তাহ সময় বেধে দিয়ে চলমান আন্দোলন স্থগিত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- স্বাস্থ্য শিক্ষার ডিজি অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন, ভিসি সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ, সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক, ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদকসহ অন্য প্রতিনিধিরা।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯