,

তিস্তা পাড়ি দিতে গিয়ে দিনমজুরের মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক,কুড়িগ্রাম : কুড়িগ্রামের উলিপুর উপজেলায় পাট ধোয়ার কাজে যাওয়ার জন্য তিস্তা নদী পাড় হওয়ার সময় পানিতে ডুবে মহুবর রহমান (৫৮) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার সকালে উপজেলার দলদলিয়া ইউনিয়নের লাল মসজিদ এলাকায় মহুবরের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মহুবর সকালে পাট ধোয়ার কাজে চরে যাওয়ার জন্য বাড়ির পাশের তিস্তা নদী সাঁতরিয়ে পাড়ি দিতে গিয়ে তীব্র স্রোতের তোড়ে পানিতে ডুবে যান। পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে নদী থেকে উদ্ধার করে গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে যায়। ওই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির পানিতে ডুবে দিনমজুরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির